বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

৯ বছরের বড় নারীকে বিয়ে করছেন এই অভিনেতা 

৯ বছরের বড় নারীকে বিয়ে করছেন এই অভিনেতা 

বাবা ও বড় ভাইয়ের দেখানো পথ ধরেই সিনেমায় পা রাখেন আখিল আক্কিনেন। এরই মধ্যে জয়নব রাবজির সঙ্গে বাগদানও সেরেছেন তিনি। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগার্জুনা আক্কিনেনির কনিষ্ঠ পুত্র তিনি। গত বছরেই ভাই নাগা চৈতন্য অভিনেত্রী অভিনেত্রী শোভিতাকে বিয়ে করেছেন।

এবার হবু স্ত্রী জয়নব রাবজির সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন আখিল। ভারতীয় গণমাধ্যমের খবর, আসছে ৬ জুনে আখিল ও জয়নব বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। দুই পরিবার বিয়ের প্রস্তুতি শুরু করেছেন।

সব কিছু ঠিক থাকলে বিয়ের কিছু আনুষ্ঠানিকতা হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে হবে। আর বিয়ের মূল অনুষ্ঠান হবে রাজস্থানে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আখিলের পরিবার।

আখিলের হবু স্ত্রী জয়নব ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। তিনি শিল্পপতি জুলফি রাবজির মেয়ে। তবে জয়নব চিত্রশিল্পী হিসেবে বেশ সুনাম রয়েছে। তার আঁকা ছবি নিয়ে হায়দরাবাদে বেশ কিছু প্রদর্শনী হয়েছে।

বছর খানেক আগে আখিল-জয়নবের পরিচয়। পরিচয়ের পর প্রেম। এরপর সিদ্ধান্ত আসে ঘর বাঁধার। কিন্তু দুজনের বয়সের ব্যবধান নিয়ে শুরু হয় সমালোচনা। কারণ গুঞ্জন চাউর হয় আখিলের চেয়ে জয়নব বয়সে অনেকটা বড়।

বিষয়টি নিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন আখিল আক্কিনেনি। এখন তার ৩০ বছর। অন্যদিকে জয়নব রাবজির বয়স ৩৯ বছর। ৯ বছরের বড় জয়নবকে ঘিরে বেশ আলোচনা সিনেমা ইন্ডাস্ট্রিতে। এসব নিয়ে অবশ্য কোনো প্রতিক্রিয়া জানাননি আখিল কিংবা জয়নব।

২০১৫ সালে তেলেগু ভাষার ‘আখিল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে আখিল আক্কিনেনির। প্রথম সিনেমায় অভিনয় করেই সেরা নবাগত বিভাগে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। তার অভিনীত ‘হ্যালো’, ‘মিস্টার মজনু’, ‘এজেন্ট’ সিনেমাগুলো প্রশংসিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X