মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

দামেস্কের সামরিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কের মেজ্জেহ সামরিক বিমানবন্দরের কাছে তিনটি রহস্যজনক বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার পশ্চিম দামেস্কের জনশূন্য এলাকায় এই বিস্ফোরণ হয় বলে শাফাক নিউজের প্রতিবেদন জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অজ্ঞাত উৎস থেকে নিক্ষেপ করা তিনটি প্রজেক্টাইলের আঘাতে বিস্ফোরণ ঘটে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিরীয় কর্তৃপক্ষ বা ইসরায়েলি সেনাবাহিনী— কেউই এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি।

বিস্ফোরণের উৎস শনাক্তে তদন্ত চলছে।

এর আগে সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছিল, কুনেইত্রা প্রদেশের খান আর্নাবা এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী সাঁজোয়া যান নিয়ে প্রবেশ করে এবং স্থানীয়দের সঙ্গে গোলাগুলিতে তিন বেসামরিক আহত হয়। সানা দাবি করে, ইসরায়েলি সেনারা এলাকায় অগ্রসর হয়ে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তাদের বাহিনী ‘সন্দেহজনক কয়েকজন ব্যক্তি’ কাছে আসায় আত্মরক্ষার্থে গুলি ছোড়ে।

দেশজুড়ে সিরীয়রা বাশার আল-আসাদের পতনের এক বছর পূর্তি উদযাপনের মধ্যেই এ ঘটনা ঘটে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১০

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১১

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১২

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৩

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৪

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৫

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৬

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৭

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

১৮

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

১৯

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

২০
X