ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম
অনলাইন সংস্করণ

বিলের জলে লোকসংস্কৃতির ঢেউ 

পলো বাইচে তৈরি হয় এক উৎসবের আমেজ। ছবি : কালবেলা
পলো বাইচে তৈরি হয় এক উৎসবের আমেজ। ছবি : কালবেলা

মানিকগঞ্জের ঘিওরে আবহমান গ্রাম বাংলার বিশেষ ঐতিহ্য সম্মিলিত মৎস্য শিকার উৎসব ‘পলো বাইচ’ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার পয়লা ইউনিয়নের বাসুদেববাড়ী সংলগ্ন শ্যামপুর বিলে এ পলো বাইচের আয়োজন করে এলাকাবাসী।

বর্ষা ঋতুর অবসানে শীতের প্রাক্কালে শুষ্ক মৌসুমে বিলের জল শুকিয়ে আসার সন্ধিক্ষণে এ বার্ষিক আয়োজনটি গ্রামীণ জনপদে উৎসবের মেজাজ সৃষ্টি করে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার অধিক শৌখিন ও পেশাদার মৎস্য শিকারি তাদের হাতে পলো, ঝাঁকি জাল, টানা জাল এবং অন্যান্য দেশীয় উপকরণ নিয়ে দলবদ্ধভাবে বিলের জলরাশিতে ঝাঁপিয়ে পড়েন। তৈরি হয় এক উৎসবের আমেজ।

মৎস্য শিকারের এ বিরল দৃশ্য অবলোকন করার জন্য আশপাশের গ্রামগুলো থেকে বিপুলসংখ্যক সাধারণ মানুষের সমাগম ঘটে, যার ফলে পুরো অঞ্চলে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বহু প্রতীক্ষিত এই উৎসবে শিকারিরা বোয়াল, গজার, শোল, পুঁটি, ট্যাংরাসহ বিভিন্ন প্রকারের দেশীয় প্রজাতির মাছ আহরণে সক্ষম হন।

জেলার শিবালয় থেকে আগত প্রবীণ মৎস্য শিকারি সুরেশ চন্দ্র রায় (৫৪) বলেন, পলো বাইচ আমাদের বাপ-দাদাদের আমলের ঐতিহ্য। এখন খাল-বিল কমে যাওয়ায় এমন আয়োজনও কমে যাচ্ছে। তবুও, বছরের এই একটি দিনে সবাই মিলেমিশে মাছ ধরার যে আনন্দ, সেটা পৃথিবীর অন্য কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়। এটা নিছক মাছ ধরা নয়, এটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতি ও গ্রামীণ সংহতির এক অনন্য প্রতীক।

স্থানীয় তরুণ অংশগ্রহণকারী মিজান মিয়া (৩০) বলেন, বেশ কয়েকটি শোল মাছ ধরতে সক্ষম হয়েছি। সারা বছর এ দিনটির জন্য অপেক্ষায় থাকি। আমরা চাই, নতুন প্রজন্ম যেন এই উৎসবকে ভুলে না যায়। গ্রামীণ সংস্কৃতি রক্ষার জন্য এমন উদ্যোগ প্রশংসনীয়।

আয়োজন দেখতে আসা দর্শক শামিমা আক্তার (৩২) বলেন, বিলে একসঙ্গে অনেক মানুষ উৎসবের মধ্য দিয়ে মাছ ধরছে অনেক ভালো লাগতেছে দেখতে। মাছ ধরার উৎসবের খবর পেয়ে অনেকেই এসেছে তাই আমিও দেখতে এলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X