বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাজেশ 

চলে গেলেন জনপ্রিয় অভিনেতা রাজেশ 

দক্ষিণী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা রাজেশ উইলিয়ামস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার (২৯ মে) চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, আজ সকালে হঠাৎ রক্তচাপ কমে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই মৃত্যু ঘটে তার। মৃত্যুকালে মেয়ে দিব্যা ও ছেলে দীপককে রেখে গেছেন তিনি।

দীপক ২০১৪ সালে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তিনি পেশায় একজন ব্যবসায়ীও। ২০১২ সালে রাজেশের স্ত্রী জোয়ান সিলভিয়া ভানাথিরায়ার মৃত্যুবরণ করেন।।

এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা রজনীকান্ত। তিনি বলেছেন, ‘আমার প্রিয় বন্ধু রাজেশের অসময়ে চলে যাওয়া মেনে নিতে পারছি না। আমার হৃদয় ব্যথিত। রাজেশ অনন্য একজন মানুষ ছিলেন। তার আত্মার শান্তি কামনা করি। তার পরিবার ও কাছের মানুষদের প্রতি সমবেদনা জানাই।’

‘আভাল উরু থোদারকাধাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন রাজেশ। তার অভিনীত ‘থান্নির থান্নির’, ‘আন্ধা ৭ নাটকাল’, ‘পায়ালানঙ্গাল মুদিভাধিল্লাই’ সিনেমাগুলো অন্যতম। রাজেশ মূলত পার্শ্বচরিত্রেই অভিনয় করতেন। তবে ‘কান্নি পারুভাথিলে’ সিনেমায় নায়ক হিসেবেও দেখা গেছে তাকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১০

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১১

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৩

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৪

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৫

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৬

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৭

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৮

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৯

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

২০
X