কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:১০ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

প্লাস্টিক সার্জারির করে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী

আর্জেন্টিনার অভিনেত্রী সিলভিনা লুনা। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার অভিনেত্রী সিলভিনা লুনা। ছবি : সংগৃহীত

প্লাস্টিক সার্জারির জেরে প্রাণ হারিয়েছেন আর্জেন্টিনার জনপ্রিয় অভিনেত্রী সিলভিনা লুনা। মৃত্যুর আগে লুনার বয়স হয়েছিল ৪৩ বছর। জানা গেছে, হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। পরিবারের সম্মতিতেই তা সরিয়ে নেওয়া হয়।

জানা যায়, কয়েক বছর আগে প্লাস্টিক সার্জারি করেন তিনি। এর জেরে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেওয়া শুরু হয়। সবচেয়ে বেশি ছিল কিডনিতে সমস্যা। যা গতবছর থেকে চরম আকার ধারণ করে। এ অভিনেত্রীর দুটি কিডনিই বিকল হয়ে যায়। বেশ কিছুদিন ধরে তাকে হাসপাতালে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা।

তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা কিন্তু কোনও চেষ্টাই সফল হয়নি। লাইফ সাপোর্টে চলে গেলে এ অভিনেত্রীর বাঁচার আর কোনো আশাই ছিল না। তাই পরিবারের সম্মতিতে তার লাইফ সাপোর্ট সরিয়ে ফেলা হয়।

এদিকে লুনার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তার অনুরাগীরা। আর্জেন্টিনার চলচ্চিত্র জগতের অনেকে শোকপ্রকাশ করেছেন। অনেকে আবার লুনার প্লাস্টিক সার্জারি করা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। শোনা গেছে, শুধু লুনা নন, ওই চিকিৎসকের ভুল চিকিৎসার জেরে অনেকেই ভুক্তভোগী হয়েছেন। একাধিক মামলা আছে তার বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের ১ হাজার মুসল্লির জন্য বিনামূল্যে ওমরাহর ঘোষণা সৌদি বাদশাহর

স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নকল ধরা পড়লে কেন্দ্র প্রধানকেও আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী

মাজারে দানের টাকা কোথায় যায়?

আদালতে ন্যায়বিচার চাইলেন যাহের আলভী

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

১০

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

১১

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

১২

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

১৩

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

১৪

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

১৫

ভাই হারালেন শোয়েব আখতার

১৬

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

১৭

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

১৯

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

২০
X