কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ
ডেঙ্গুতে মৃত্যু

এইচএসসির বাকি পরীক্ষাগুলো দেওয়া হলো না অভিনেত্রীর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এইচএসসি পরীক্ষার্থী ও তরুণ অভিনেত্রী নিশাত আরা আলভিদা ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল মাত্র ১৯ বছর।

জানা গেছে, অভিনেত্রী নিশাত এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। দুই দিন আগেও হাসিখুশি ছিলেন এবং বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন। সুস্থ হয়ে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে চেয়েছিলেন। আর অভিনয় করে হয়েছিলেন স্বাবলম্বী।

নিশাতের বন্ধু মোহাম্মদ হৃদয় বান্ধবীর মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, চার দিন আগে হঠাৎ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয় নিশাত। শুরুতে প্রাথমিক চিকিৎসা নিলেও পরে হাসপাতালে ভর্তি হতে হয়। প্লাটিলেট কমতে থাকে তার। অবশ্য এক দিনের ব্যবধানেই প্লাটিলেট ফের বাড়তে থাকে।

তিনি আরও বলেন, খানিকটা সুস্থ বোধ করায় হাসপাতাল থেকে বাসায় চলে এসেছিল। আমার সঙ্গে নিয়মিত কথাও হয়েছে। বুধবার (৩০ আগস্ট) রাতেও কথা হয়েছে। জ্বরকে সেভাবে গুরুত্ব দিচ্ছিল না। বলেছিল সব ঠিক হয়ে যাবে। ভেবেছিল ওষুধ খেলেই সুস্থ হয়ে যাবে। কিন্তু দুপুরে জানতে পারি মারা গেছে সে। তখনো ডে স্টোরি ছিল ওর। আমার বিশ্বাসই হচ্ছিল না।

নিশাতের বেড়ে উঠা দেশের উত্তরবঙ্গ নাটোর জেলায়। সেখান থেকে এসএসসি শেষ করে নাটোরেই একটি কলেজে ভর্তি হন। পরে রাজধানী ঢাকায় চলে আসেন। ঢাকায় মায়ের সঙ্গে থাকতেন। ঢাকায় আসার পর নিজেই কিছু একটা করতে চেয়েছিলেন। অভিনেত্রী হওয়ার জন্য দৃঢ় চেষ্টা ছিল নিশাতের।

নিশাতের বন্ধু হৃদয় এ ব্যাপারে সংবাদমাধ্যমকে বলেন, নিশাত ক্যারিয়ার হিসেবে অভিনয় পছন্দ করত। সে অভিনেত্রী হওয়ার চেষ্টা করেছে। প্রায়ই বলত দেখিস, একদিন মডেল হব, বড় তারকা হব, অনেক বড় অভিনেত্রী হব। ওর কাছে অভিনয় ছিল অনেক স্বপ্ন। থিয়েটারে অভিনয় শেখার ইচ্ছা ছিল।

বৃহস্পতিবারই নিশাতের মরদেহ নাটোরে নেওয়া হয়েছে। নাটোর হাফ রাস্তা এলাকায় থাকতেন তারা। সেখানেই একটি কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

জাপান-ব্রাজিল ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

চীন সফরের পর বাংলাদেশ নতুন কূটনীতির পরীক্ষায়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১০

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

১১

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

১২

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

১৩

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

১৪

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

১৫

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

১৬

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৭

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

১৮

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

১৯

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

২০
X