কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণ মামলায় জনপ্রিয় গায়কের কারাদণ্ড

ধর্ষণ মামলায় জনপ্রিয় গায়কের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড এনসিটির সাবেক সদস্য ও সংগীতশিল্পী তাঈলকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত জুনে তাঈল ও তার দুই সহযোগী স্বীকার করেন যে, তারা পালাক্রমে এক চীনা নারী পর্যটককে যৌন নির্যাতন করেছিলেন। আদালতের রায়ে তিনজনেরই শাস্তি নির্ধারিত হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ৩২ বছর বয়সী এই শিল্পীর দুই সহযোগী লি ও হং নামে পরিচিত। সিউলের একটি জেলা আদালত তাদের এ অপরাধকে ‘গুরুতর’ হিসেবে বর্ণনা করেছেন। তবে প্রসিকিউশনের অনুরোধে এবং এটিই তাদের প্রথম অপরাধ হওয়ায় সাত বছরের সাজা কমিয়ে অর্ধেক করে তিন বছর ছয় মাস নির্ধারণ করা হয়।

আদালতের নির্দেশ অনুযায়ী, তাদের সবাইকে যৌন সহিংসতা সম্পর্কিত অপরাধীদের জন্য নির্ধারিত ৪০ ঘণ্টার একটি কাউন্সেলিং কর্মসূচিতে অংশ নিতে হবে। তদন্তে জানা যায়, সিউলের ইতাওন এলাকায় একটি বারে ভুক্তভোগীর সঙ্গে তাদের দেখা হয় এবং সেখানে একসঙ্গে মদ্যপান করেন। ভুক্তভোগী মদে অচেতন হয়ে পড়লে তাকে একটি ট্যাক্সিতে করে লির বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই ঘটনাটি ঘটে।

দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, এ ধরনের যৌন সহিংসতাকে ‘ক্রমবর্ধমান ধর্ষণ’ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এটি সংঘবদ্ধভাবে সংঘটিত ও ভুক্তভোগীর অচেতন অবস্থায় ঘটেছে।

‘তাঈল’ নামেই পরিচিত মুন তাই-ইলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে ২০২৩ সালের আগস্টে। পরে তিনি এনসিটি ব্যান্ড থেকে সরে দাঁড়ান। তবে প্রথমদিকে অভিযোগের বিস্তারিত কিছু জানা যায়নি।

২০১৬ সালের জানুয়ারিতে যাত্রা শুরু করে কে-পপ ব্যান্ড এনসিটি। পরীক্ষামূলক ধারার সংগীত এবং বৈচিত্র্যপূর্ণ পরিবেশনার মাধ্যমে তারা আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা অর্জন করে এবং একাধিক গান বিলবোর্ড তালিকায় স্থান পায়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১০

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১১

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১২

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৩

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১৪

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৫

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৬

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১৭

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৮

হজে বিমান ভাড়া কমল

১৯

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

২০
X