বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আপনারা নিজ দায়িত্বে আমাকে আনফ্রেন্ড করে দেন : শ্রাবন্তী

ইপশিতা শবনম শ্রাবন্তী । ছবি : সংগৃহীত
ইপশিতা শবনম শ্রাবন্তী । ছবি : সংগৃহীত

নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখ, ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ খ্যাত অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী দীর্ঘদিন ধরেই রয়েছেন পর্দার আড়ালে। বিয়ের পর সরে গিয়েছিলেন শোবিজ দুনিয়া থেকে, গুটিয়ে নিয়েছিলেন নিজের ঝলমলে ক্যারিয়ার। তবে এবার হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে করা এক মন্তব্যে এবার খবরের শিরোনামে উঠে এলেন এই সুন্দরী।

বুধবার (২৩ জুলাই) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে শেয়ারকৃত এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘আচ্ছা একটা কথা, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আমার কলিগস, আমার ভাই-ব্রাদারস, সিস্টারস ফেসবুকে পরিচিয় এমন যারা আছেন, পলিটিক্যালি যারা অনেক বুঝেন আর ইনভলভ প্লিজ আমাকে আপনারা নিজ দায়িত্বে একটু কষ্ট করে আনফ্রেন্ড করে দিন।‘

তিনি আরও লিখেছেন, ‘প্লিজ বাচ্চাদের এসব দেখে আপনাদের আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি এবং ডক্টর ইউনূস এসব আর নেওয়া যাচ্ছে না। আপনি যতই আমার আপন হোন প্লিজ আনফ্রেন্ড করে দিন। আমি নিজেও যা পারছি করছি, আপনিও আমাকে আনফ্রেন্ড করে একটু সাহায্য করুন। আল্লাহ হাফেজ।‘

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণরত যুদ্ধবিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সে সময় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলশিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছোট বোনকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল বড় বোন

রাত থেকে সড়কে কড়াকড়ি, অস্ত্র বহন ও সভা-সমাবেশ নিষিদ্ধ

এক একটি ফুল যেন একেকটি রঙের গল্প

ইরানের এলপিজি রপ্তানি নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব

মায়ের মৃত্যুর খবরে প্রাণ গেল ছেলের, পাশাপাশি দাফন

চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তি কী হবে?

এক বছরের কম সময়ে ফের শাহজালালে আগুন, সকালেই তদন্ত প্রতিবেদন

অবশেষে বিশ্বকাপ খেলতে ইরান দলকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ফাইনালসহ টিভিতে আজ যত খেলা

১০

মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের বদিউজ্জামান আটক

১১

দেশের ৭ অঞ্চলে শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরের জন্যও সতর্কবার্তা

১২

অতিরিক্ত গতি কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

১৩

৬ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

‘হান্নান মাসউদের তিন কোটি টাকার ডিল’ সংক্রান্ত অভিযোগকারীর বাড়িতে হামলা

১৬

গোমস্তাপুর / শূন্যরেখার ২৮ নারী-পুরুষ ও শিশুর কান্না কেউই শুনছে না, বৃষ্টিতে ভিজেই রাত পার

১৭

পদ ছাড়লেন কলকাতার মেয়র, জানালেন কারণ

১৮

নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল

১৯

‘মব সৃষ্টি করে’ গ্রেপ্তার বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

২০
X