বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আমিরের সঙ্গে দিব্যর স্বপ্নময় মুহূর্ত

দিব্য জ্যোতি ও আমির খান । ছবি : সংগৃহীত
দিব্য জ্যোতি ও আমির খান । ছবি : সংগৃহীত

হঠাৎ করেই মেলবোর্নের ব্যস্ততার মাঝে থমকে গেল সময়। চোখের সামনে দাঁড়িয়ে বলিউডের কিংবদন্তি অভিনেতা, ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। আর সেই স্বপ্নময় মুহূর্তের সাক্ষী বাংলাদেশের তরুণ অভিনেতা দিব্য জ্যোতি। অবিশ্বাসকে হার মানানো এই সাক্ষাতে হলো প্রাণখোলা আড্ডা, শ্যাম বেনেগালের সঙ্গে কাজের গল্প, আর প্রিয় নায়কের স্নেহভরা পিঠ চাপড়ে দেওয়া অনুপ্রেরণা, যা চিরদিনের জন্য খোদাই হয়ে রইল দিব্যের শিল্পী জীবনের সোনালি স্মৃতিতে।

গত ১৪ আগস্ট সামাজিকমাধ্যমে আমির খানের সঙ্গে দিব্যর একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। ছবিতে দেখা যায়, কাঁধে ব্যাগ, শার্টের ওপরে ফুল স্লিভ সোয়েটার পরে দিব্য দাঁড়িয়ে আছেন আমির খানের পাশে। এদিকে আমির খানের পরনে কালো কুর্তা ও সাদা পাজামা।

স্বপ্নের নায়ককে পেয়ে কথা বলার ও ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি দিব্য। এ বিষয়ে শাহনাজ খুশি লিখেছেন, ‌'অস্ট্রেলিয়ার মেলবোর্নে রাস্তায় দিব্যর স্বপ্নের নায়ক আমির খানের সঙ্গে হঠাৎ দেখা! অতঃপর বাংলাদেশের অভিনেতা হিসেবে পরিচয় দেওয়া, কথা বলা।'

ভারতের নন্দিত পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় কাজের কথা জানার পর আমির খান বিশেষ আন্তরিকতা দেখান বলে জানান খুশি। তিনি আরও লিখেছেন, 'বেনেগাল স্যারের অতিশয় ভক্ত আমির খান দিব্যর পিঠ চাপড়ে আদর করে দিয়েছেন এবং গর্ব প্রকাশ করেছেন। অচেনা-অখ্যাত একজন শিল্পীর প্রতি এমন বিনয় নিঃসন্দেহে দিব্যের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে।'

উল্লেখ্য, নাট্যকার-অভিনেতা বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির যমজ দুই সন্তান সৌম্য জ্যোতি ও দিব্য জ্যোতি পড়াশোনার পাশাপাশি নাটক, ওটিটি ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। মা-বাবার মতো তারাও হয়ে উঠেছেন শোবিজের প্রিয়মুখ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X