মহিউদ্দীন মাহি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ
কোক স্টুডিও বাংলা সিজন-৩

দূরত্বের ভালোবাসা নিয়ে নতুন গান ‘লং ডিসট্যান্স লাভ’

কোক স্টুডিও বাংলার নতুন গান ‘লং ডিসট্যান্স লাভ’
কোক স্টুডিও বাংলার নতুন গান ‘লং ডিসট্যান্স লাভ’

কোক স্টুডিও বাংলা প্রকাশ করেছে সিজন ৩-এর পঞ্চম গান ‘লং ডিসট্যান্স লাভ’। এটি একটি রোমান্টিক ডুয়েট, যা ডিজিটাল যুগে দূরত্বের অনুভূতিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। গানে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীত শিল্পী অঙ্কন কুমার এবং শেখ মুমতাহিনা মেহজাবিন আফরিন, যিনি ‘মডার্নওটাকু’ নামেও পরিচিত। গানটির সুর করেছেন সংগীতশিল্পী শুভেন্দু দাস শুভ। কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি গায়ক-গীতিকার প্রগতা নওহা তিনি নারী কণ্ঠের কথাগুলো লিখেছেন, যা গানে আবেগ এবং প্রবাসী জীবনের গভীরতা যোগ করেছে। গানটি কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে ১০ সেপ্টেম্বর রাতে প্রকাশ হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কালবেলাকে নিশ্চিত করা হয়েছে।

নতুন গান ‘লং ডিসট্যান্স লাভ’-এর প্রোমো ভিডিওর স্ক্রিনশট। ছবি : সংগৃহীত

গানের কথায় আজকের পৃথিবীতে, যেখানে সেকেন্ডের মধ্যেই সাগর পাড়ি দেওয়া যায় আর একটি ক্লিকেই দূরত্ব ঘুচে যায়, তবুও মন মাঝে মাঝে ফাঁকা লাগে। কিছু কথা অজানাই থেকে যায়, নীরবতা ভারী হয়ে ওঠে, আর মাইলের পর মাইল দূরত্ব আরও দীর্ঘ মনে হয়। ‘লং ডিসট্যান্স লাভ’ সেই অপূরণীয় শূন্যতার গল্প—অপেক্ষার নীরব ব্যথা, দূরত্বে থেকেও কাছাকাছি থাকার কষ্ট-মধুর অনুভূতি তুলে আনবে।

শুভেন্দু দাস শুভর হৃদয়স্পর্শী সুর আর অঙ্কনের লেখা এই গান যেন বাতাসে ভেসে যাওয়া এক অপ্রেরিত চিঠি, যেখানে আছে একদিকে অভাব আর অন্যদিকে আশা। গানটি মনে করিয়ে দিবে—ভালোবাসা দূরত্বেও বেঁচে থাকে, ফিসফিসে কথার স্মৃতিতে, দূরের তারার মতো—যা ধরা যায় না, কিন্তু আবার মুছেও যায় না। গানের কথায় এমন ভাবেই উঠে আসবে না-পাওয়া ফোন কল, নির্ঘুম রাত, আর ভেসে থাকা স্মৃতির ছবি।

‘লং ডিসট্যান্স লাভ’ অনুপস্থিতিকে সুরে বেঁধে এক আবেগঘন ভালোবাসার গল্প তৈরি করেছে। সুরকার শুভেন্দু দাস শুভ সুরের সঙ্গে আধুনিক সংগীতের মেলবন্ধন ঘটিয়েছেন।

গানটির ভিজ্যুয়ালে আছে নতুনত্ব। প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলার একটি ভিডিও সাদা-কালোতে প্রকাশ হবে। রঙ সরিয়ে রেখে শুধু আবেগ, নড়াচড়া আর আলো-ছায়াকেই সামনে আনা হয়েছে এর ভিজুয়্যালে। অন্ধকার আর আলো মিলিয়ে তৈরি হয়েছে ভালোবাসা আর দূরত্বের দ্বৈত অনুভূতি, যা ভিডিওটিকে দিয়েছে চিরন্তন সিনেমাটিক আবহ।

গানটির ভিডিওটি নির্মাণ করেছেন পরিচালক আদনান আল রাজীব। ছবি : সংগৃহীত

গানটির ভিডিওটি নির্মাণ করেছেন পরিচালক আদনান আল রাজীব এবং প্রযোজনা করেছে রানআউট প্রোডাকশনস। ভিডিওটি শুট করা হয়েছে এক পরিত্যক্ত গ্যালারিতে, যেখানে সমসাময়িক নৃত্যশিল্পীরা দূরত্বের যন্ত্রণা আর ভালোবাসার দৃঢ়তাকে নৃত্যে প্রকাশ করেছেন। প্রতিটি আলো, প্রতীক আর নাচের ভঙ্গিমা যেন বাড়িয়ে দিবে অপেক্ষা আর ভালোবাসার আবেগ। গানটির একটি প্রোমো এরই মাঝে প্রকাশ পেয়েছে। তারপরই শ্রোতাদের মাঝে গানটি নিয়ে বেড়েছে আলোচনা।

হাশিম মাহমুদের লেখা ‘বাজি’র কম্পোজিশন, পরিচালনার পাশাপাশি গেয়েছেনও ইমন চৌধুরী। ছবি : সংগৃহীত

এর আগে এক বছরের অপেক্ষার পর কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের নতুন গান বাজি প্রকাশ পায় আগস্টের ২৩ তারিখ। এবার আসছে ‘লং ডিসট্যান্স লাভ’।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X