বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৩:০০ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ বিরতির পর ২৩ আগস্ট আসছে কোক স্টুডিওর ৪র্থ গান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কোক স্টুডিও বাংলার গান কবে আসবে? এ প্রশ্নের উত্তর এক বছরের বেশি সময় ধরে খুঁজে ফিরছেন শ্রোতারা। সব শেষ ২০২৪ সালের ২৫ মে প্রকাশিত হয়েছিল দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের ‘অবাক ভালোবাসা’। এরপর আর কোনো নতুন গান প্রকাশিত হয়নি তৃতীয় মৌসুমের।

বুধবার (২০ আগস্ট) রাতে কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণবের একটি ফেসবুক পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করে। নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘যদি থাকেন রাজি? ধরবেন নাকি বাজি? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে? পরশু, তরশু নাকি আজই?’

এরপরই কোক স্টুডিও বাংলার গোপন সূত্রে জানা যায়, ২৩ আগস্ট সন্ধ্যার পরে প্ল্যাটফর্মটির ফেসবুক ও ইউটিউবে দীর্ঘ বিরিতির পর প্রকাশিত হবে তৃতীয় সিজনের ৪র্থ গান।

এ বিষয়ে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার বলেন, ‘আবারও আমাদের শ্রোতাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। শুরু থেকেই কোক স্টুডিও বাংলা সবচেয়ে সুন্দর ও সৃজনশীলভাবে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও সংগীতের ঐতিহ্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। সিজনের বাকি অংশে থাকছে বেশ কিছু অসাধারণ মুহূর্ত ও চমক, যেগুলো দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণবের কণ্ঠেও ঝরেছে একই সুর। নতুন গান নিয়ে তিনি বলেন, ‘এই সিজনে প্রতিভাবান সব শিল্পীদের একত্রিত করা হয়েছে এবং তারা মিলে দারুণ কিছু তৈরি করেছেন। আমি খুবই আশাবাদী যে, প্রতিটি গান সৃষ্টির সময় আমরা যে আবেগ ও আনন্দ অনুভব করেছি আমাদের শ্রোতারাও সেটা অনুভব করবেন।’

২০২৪ সালের ১৩ এপ্রিল ১৮০ জন সুরকার ও শিল্পীর অংশগ্রহণে কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের যাত্রা শুরু হয়। এ মৌসুমে মোট ১১টি গান প্রকাশের কথা থাকলেও এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে মাত্র ৩টি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X