বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

কবিতার ছন্দে সুনেহরা-আরশের মিষ্টি কথোপকথন

আরশ খান ও সুনেহরা বিনতে কামাল। ছবি : সংগৃহীত
আরশ খান ও সুনেহরা বিনতে কামাল। ছবি : সংগৃহীত

অভিনয়ে যেমন জনপ্রিয়, লেখালিখিতেও তেমনি মনের কথা খুঁজে পান সুনেহরা বিনতে কামাল। সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি লিখলেন কয়েকটি মনের লাইন।

‘পারি না লিখতে কবিতা আমি, পারি না লিখতে গল্প। তার মানে তো এই না, আমার অনুভূতি অল্প।’

অভিনেত্রীর এই ছোট্ট স্বীকারোক্তি যেন ভক্তদের হৃদয় ছুঁয়ে গেল। আর সেখানেই এলো আরেকটি চমক। জনপ্রিয় অভিনেতা আরশ খান মন্তব্যে যোগ করলেন নিজের লেখা কাব্য ‘চলনে বলনে বিদেশি হলেও, জাতে তুমি পুরা দেশি। আবেগ, অনুভূতি দুইটাই তোমার তুলনামূলক বেশি।’

ভক্তরাও মুহূর্তেই এই কবিতার মতো কথোপকথনে মুগ্ধ। একজন লিখেছেন, ‘যত্ন নেওয়া মানে শুধু দেখা বা খাবার খাওয়ার খেয়াল রাখা নয়। আপনি কারও ইমোশন বুঝবেন, তার ব্যর্থতা এক্সেপ্ট করবেন, চেষ্টাগুলো উৎসাহ দিবেন, ভালো বা খারাপ সময়-এ তাকে সহায়তা করবেন—এটাই সত্যিকারের যত্ন। আমরা সবাই চাই এমন কাউকে আমাদের জীবনে।’

অন্য একজন মন্তব্য করেছেন, ‘বাহ ভাই বাহ, ভালো লাগলো!’ আরেকজন যোগ করেছেন, ‘অনুভূতি আছে সবার মাঝে। সবাই তো আর কবি নয়। হয়তো অনুভূতিগুলো হৃদয়ের এক কোণে সুপ্তাবস্তায় থাকে।’

সুনেহরা-আরশের এই মিষ্টি কথোপকথন, ভক্তদের আবেগপূর্ণ প্রতিক্রিয়া, একসাথে মিলিয়ে যেন একটি ছোট্ট প্রেমময় কবিতার মতো। অনুভূতি, যত্ন, ভালোবাসা—সব মিলেমিশে ভক্তদের মনকে আনন্দ দেয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১০

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১১

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১২

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৩

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৪

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৫

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৬

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৭

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৮

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৯

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

২০
X