স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে বড় দুঃসংবাদ

কিলিয়ান এমবাপ্পে। ‍ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ‍ছবি : সংগৃহীত

আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ফ্রান্স দল থেকে ছিটকে গেছেন কিলিয়ান এমবাপ্পে। ডান গোড়ালির ইনজুরিতে কিছুদিন ধরেই সমস্যায় ছিলেন তারকা এই ফুটবলার। তার ওপর প্যারিসে আজারবাইজানের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে দুবার গোড়ালিতে আঘাত পান। ৩-০ গোলে জয়ের ম্যাচটিতে এমবাপ্পের গোলেই এগিয়ে গিয়েছিল ফ্রান্স। ম্যাচ শেষের আগে অবশ্য তাকে মাঠ থেকে তুলে নেন কোচ দিদিয়ের দেশম।

এমবাপ্পের অনুপস্থিতিতে অক্টোবরের বিশ্বকাপের বাছাইপর্বে ফ্রান্সের ফরোয়ার্ড লাইনে ইনজুরির তালিকা লম্বা হলো। এরই মধ্যে ইনজুরি সমস্যায় দলের বাইরে রয়েছেন ওসমান ডেম্বেলে, ডিসায়ার ডুয়ে, মার্কোস থুরাম ও ব্র্যাডলি বারকোলা।

ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) এক বিবৃতিতে জানানো হয়, ‘এমবাপ্পে সোমবার আইসল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না।’ তারা আরও জানায়, ‘তিনি ক্লেয়ারফঁতেনে দলের অনুশীলন শেষে কোচের সঙ্গে কথা বলেন। কোচ তার না খেলার বিষয়টি স্বীকার করেছেন। এমবাপ্পেকে তার ক্লাব রিয়াল মাদ্রিদে ফেরত পাঠানো হয়েছে এবং তার পরিবর্তে কাউকে দলে নেওয়া হবে না।’

চলতি মৌসুমে অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন এমবাপ্পে। এই নিয়ে টানা ১০ ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। ক্লাব ও দেশের হয়ে ১৫ ম্যাচে ১৭ গোল করলেন তিনি। এই ১৫ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে গোল পাননি তিনি।

অন্যদিকে, বিশ্বকাপ বাছাইয়ে তিন ম‍্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইউক্রেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X