কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের আমির নির্বাচনের ভোটগ্রহণ চলছে, মনোনীত প্রার্থী যারা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নীতিনির্ধারণী পদ হল ‘আমির’। বর্তমানে দলটির আমির হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. শফিকুর রহমান। যিনি দ্বিতীয় মেয়াদে এ দায়িত্বে রয়েছেন। তার মেয়াদ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর অনুষ্ঠিত হয় আমির নির্বাচন। এরই অংশ হিসেবে ইতোমধ্যে নির্বাচনপ্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গেছে, সারা দেশে জামায়াতের ১ লাখ ২৫ হাজারের বেশি রুকন বা সদস্য আছেন। যাদের ভোটে আমির নির্বাচিত হয়। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) থেকে দলের আমির নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

ভোট শুরুর আগে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা আমির নির্বাচনে তিনজনের একটি সম্ভাব্য প্যানেল নির্ধারণ করেছেন। এই প্যানেলে রয়েছেন বর্তমান আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

দলটির রীতি অনুযায়ী সাধারণত এ প্যানেল থেকেই একজন নির্বাচিত হয়ে থাকেন। কিন্তু রুকনরা চাইলে এর বাইরের কাউকেও ভোট দিতে পারবেন।

জামায়াত কর্মীরা জানিয়েছেন, বর্তমান আমির ডা. শফিকুর রহমান মাঠপর্যায়ে সক্রিয়তা, সিদ্ধান্ত গ্রহণে গতি ও মানবিক সহমর্মিতার কারণে দলে এবং সমর্থকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে গত বছরের ৫ আগস্টের পর দলীয় কার্যক্রমে তার ভূমিকা ইতিবাচকভাবে সবার নজর কেড়েছে।

তিনি দলটির নেতৃত্বে আসার পর থেকে তার দূরদর্শিতায় দলের অবস্থা ভালো হয়েছে। তার সংস্কারমুখী ও যুগোপযোগী চিন্তাভাবনা ও কথা-কাজের কারণে ছোটবড় সব শ্রেণির মানুষের কাছেই তিনি জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তার নেতৃত্বের কারণে দলের জনপ্রিয়তাও বেড়েছে।

তবে দলের অভ্যন্তরে বিকল্প ভাবনাও রয়েছে। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের প্রতিও অনেকের সহানুভূতি রয়েছে।

ভোট শুরু হলে প্রতিটি জেলায় দলের নির্বাচন কমিশন থেকে মনোনীত প্রিসাইডিং কর্মকর্তারা গিয়ে ভোট সংগ্রহ করেন। এই ভোটপ্রক্রিয়া নভেম্বর পর্যন্ত চলবে। এরপর গণনাসহ আনুষঙ্গিক কার্যক্রম শেষে ফলাফল ঘোষণা করা হবে। তখনই জানা যাবে কে হচ্ছেন নতুন আমির।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, এবারে নির্বাচনে ২০২৬-২৮ মেয়াদের জন্য নতুন আমির নির্বাচিত হবেন। যিনি সর্বাধিক ভোট পাবেন তিনি আমির নির্বাচিত হবেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নভেম্বরেই নতুন আমির শপথ গ্রহণ করবেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X