পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:২০ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেন উদ্ধারে গিয়ে উল্টে গেল উদ্ধারকারী ট্রেন

উল্টে যাওয়া ইঞ্জিন ও ট্রেন। ছবি : কালবেলা
উল্টে যাওয়া ইঞ্জিন ও ট্রেন। ছবি : কালবেলা

দিনাজপুরের পার্বতীপুর লোকোশেডে দুটি ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লাইনচ্যুত হয়ে উল্টে যায় ইঞ্জিন। পরবর্তীতে এটি উদ্ধারে আসে উদ্ধারকারী ট্রেন। কিন্তু ইঞ্জিন তুলতে গিয়ে উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়ে উল্টে যায়।

শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টায় পার্বতীপুর রেল স্টেশনের অদূরে লোকোশেড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি ইঞ্জিন (লোকোমোটিভ) শাল্টিং করে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় অপর একটি ইঞ্জিন একই রেললাইনে ঢুকে পড়লে সংঘর্ষে দাঁড়িয়ে থাকা ইঞ্জিন (৬৬৩৩) লাইন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। পরে শনিবার পার্বতীপুর লোকোশেড থেকে একটি রিলিফ ট্রেনটি উদ্ধার কাজে আসলে সেটিও লাইনচ্যুত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রেনের লোকোমাস্টার (চালক) জানান, রেল লাইনের স্লিপার পরিবর্তনের কাজ করায় ট্রেন লাইনচ্যুতের এ দুর্ঘটনাটি ঘটেছে। তবে ইঞ্জিনের গতি কম ছিল।

এ বিষয়ে রেলওয়ে লোকোশেড ইনচার্জ কাফিউল ইসলাম কালবেলাকে বলেন, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এলে উদ্ধার কাজ শুরু হবে।

পার্বতীপুর রেলস্টেশন মাস্টার রেজাউল ইসলাম কালবেলাকে জানান, দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজ চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১০

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১১

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১২

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৩

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৪

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৫

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৬

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৭

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৮

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৯

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

২০
X