রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-৭ আসনে জামায়াতের নতুন প্রার্থীর নাম ঘোষণা

ডা. এ টি এম রেজাউল করিম। ছবি : কালবেলা
ডা. এ টি এম রেজাউল করিম। ছবি : কালবেলা

চট্টগ্রাম-৭ সংসদীয় আসনে (রাঙ্গুনিয়া) জামায়াতে ইসলামী তাদের ঘোষিত এমপি প্রার্থী পরিবর্তন করেছে। আগের ঘোষিত প্রার্থী অধ্যক্ষ আমিরুজ্জামানের পরিবর্তে ডা. এ টি এম রেজাউল করিমের নাম ঘোষণা করেছে দলটি।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া)-এর তৃণমূল নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

ডা. রেজাউল করিম পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম-৭ সংসদীয় আসনে (রাঙ্গুনিয়া) আসনে সর্বশেষ সংসদ সদস্য ছিলেন বিদেশে পলাতক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাছান মাহমুদ।

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার বলেন, বার্ধক্যজনিত কারণে অধ্যক্ষ আমিরুজ্জামান কেন্দ্রীয় জামায়াতের কাছে তার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড তার আবেদন বিবেচনা করে তা গ্রহণ করেছে।

দায়িত্বশীল সমাবেশ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী ডাক্তার এ টি এম রেজাউল করিমকে জয়লাভ করাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে জানান আগত নেতাকর্মীরা।

অনুষ্ঠানে অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান, অধ্যাপক নুরুল আমীন চৌধুরী, পার্কভিউ হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ টি এম রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসানুল্লাহ, চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দিন সিকদার, রাঙ্গুনিয়া উপজেলার আমির মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালক অধ্যাপক ফজলুল করিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X