কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইশরাক-নুসরাতের বাগদান নিয়ে নুরের ফেসবুক পোস্ট

নুরুল হক নুর, ইশরাক হোসেন ও নুসরাত খান। ছবি : সম্পাদিত
নুরুল হক নুর, ইশরাক হোসেন ও নুসরাত খান। ছবি : সম্পাদিত

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের বাগদান সম্পন্ন হয়েছে। তাদের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১১ অক্টোবর) বিকাল ৩টা ১২ মিনিটে নিজের ফেসবুক পেজে নুরুল হক নুর লিখেছেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে রাজপথের সাহসী সারথি ইশরাক হোসেনের জুটিবদ্ধ হয়ে চলার নতুন জীবনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা।’

তিনি লিখেছেন, ‘ঢাকার অবিভক্ত মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ভাইয়ের বড় ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক সহায়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন।’

নুর আরও লিখেছেন, ‘ইশরাক হোসেনের মমতাময়ী মা ইসমত হোসেন ও মেয়ের বাবা নুর মোহাম্মদ খানের উপস্থিতিতে আংটি পরানো হয়েছে। নবদম্পতির কল্যাণময় জীবনের জন্য শুভকামনা।’

কালবেলা/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X