মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সময় পরিবর্তনের ইঙ্গিত

আমেরিকা-কানাডা-মেক্সিকোতে হবে ২০২৬ সালের বিশ্বকাপ। ‍ছবি : সংগৃহীত
আমেরিকা-কানাডা-মেক্সিকোতে হবে ২০২৬ সালের বিশ্বকাপ। ‍ছবি : সংগৃহীত

আগামী বছর রয়েছে ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে বাছাইপর্ব শেষ করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ২০ দল। আসন্ন এই বৈশ্বিক আসরের সময়সূচিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মূলত, গ্রীষ্মকালে বিশ্বের অনেক জায়গায় খেলা আয়োজন কঠিন হয়ে পড়ে বিধায় বিশ্বকাপের সময়সূচি বদলের ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু জায়গায় গ্রীষ্মকালে খেলা সম্ভব নয়। তাই আমরা ক্যালেন্ডার পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছি। কিছু ইউরোপীয় দেশে জুলাই মাসে প্রচণ্ড গরম পড়ায় এ নিয়ে আমাদের ভাবা উচিত। সূচি আরও কার্যকরভাবে সাজানোর কিছু উপায় আছে।’

২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা-কানাডা-মেক্সিকোতে। পিএসজি ও ইএফসির সভাপতি নাসের আল-খেলাইফি বলেন, ‘এটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে, এখনই চূড়ান্ত কিছু বলা ঠিক হবে না। আমরা চাই, ক্যালেন্ডার তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হোক। পরিবর্তন যদি ভালো কিছুর জন্য হয়, তবে ভয় পাওয়ার কিছু নেই।’

২০২৬ বিশ্বকাপে থাকবে মোট ১৬টি ভেন্যু, যার মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে, ৩টি মেক্সিকোতে এবং ২টি কানাডায়। দর্শকসংখ্যা, সম্প্রচার অধিকার এবং বাণিজ্যিক দিক থেকে এটিই হতে যাচ্ছে ফিফার সবচেয়ে বড় আয়োজন। বিশ্বকাপের বর্ধিত ফরম্যাটে প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল, এবং মোট গ্রুপ হবে ১২টি। বর্ধিত দলসংখ্যা নতুন সম্ভাবনা এবং চ্যালেঞ্জ দুই-ই নিয়ে আসবে। আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা—সব মহাদেশ থেকেই আসবে নতুন মুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X