স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ বাছাই করলেন সিকান্দার রাজা

সিকান্দার রাজা। ‍ছবি : সংগৃহীত
সিকান্দার রাজা। ‍ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ে তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। ব্যাটে-বলে পারফরম্যান্স করে দলটির নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন তিনি। আইপিএল-বিপিএলসহ বিশ্বের নামিদামি সব ফ্র্যাঞ্চাইজি লিগে তার উপস্থিতি চোখে পড়ার মতো। তারকা এই অলরাউন্ডার বেছে নিয়েছেন নিজের পছন্দের সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ।

সিকান্দার রাজা তার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশের অধিনায়ক করেছেন ভারতের রোহিত শর্মাকে। তার মতে, টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিতের নেতৃত্বগুণ অতুলনীয়। রোহিত শর্মার অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে পাঁচটি আইপিএল শিরোপা। এ ছাড়া তার নেতৃত্বেই ভারত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ১৭ বছরের শিরোপা খরা ঘোচায়। তবে বিস্ময়ের বিষয় হলো, রাজার এই দলে জায়গা হয়নি বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির মতো কিংবদন্তির।

জিম্বাবুয়ের কিংবদন্তি রাজার গঠিত সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে ওপেনিংয়ে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল ও ভারতের রোহিত শর্মা। উইকেটরক্ষকের দায়িত্ব পেয়েছেন নিকোলাস পুরান। দলের মিডল অর্ডারে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও হেনরিক ক্লাসেন। একই সঙ্গে রয়েছেন ক্যারিবিয়ান পাওয়ার হিটার কাইরন পোলার্ড।

বোলিং অলরাউন্ডার হিসেবে রাজা তার একাদশে রেখেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি এবং ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। স্পিন বিভাগের মূল ভরসা রশিদ খানের ওপর। পেস আক্রমণে রাজার ভরসা ভারতের জসপ্রিত বুমরাহ, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদির ওপর।

সিকান্দার রাজার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ: ক্রিস গেইল, রোহিত শর্মা (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, হেনরিক ক্লাসেন, কাইরন পোলার্ড, রবীন্দ্র জাদেজা, রশিদ খান, জসপ্রিত বুমরাহ, শাহীন আফ্রিদি ও মিচেল স্টার্ক

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X