রাজু আহমেদ
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৩:৩৪ পিএম
প্রিন্ট সংস্করণ

সমাজের দর্পণে ‘এলিয়েন বেবি’

‘এলিয়েন বেবি’ নাটকে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইরা তটিনী। ছবি : সংগৃহীত
‘এলিয়েন বেবি’ নাটকে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইরা তটিনী। ছবি : সংগৃহীত

নাটক মানেই কেবল বিনোদন নয়—এটা সমাজের আয়না। যেখানে গল্পের ছলে ধরা পড়ে অসংগতি, অন্যায় ও অবক্ষয়ের বাস্তব রূপ। এমনই এক বাস্তবতাকে ভিন্ন আঙ্গিকে তুলে এনেছেন নির্মাতা মজুমদার সিমুল তার নতুন নাটক ‘এলিয়েন বেবি’-তে।

নামেই আলাদা, গল্পেও অন্যরকম। নাটকের প্লট ঘিরে রয়েছে একটি ভিন্নমাত্রার সামাজিক চিত্র। বেকারত্ব, ঘুষ, হতাশা, মানসিক অবক্ষয় এবং পারিবারিক বন্ধনের টানাপোড়েন—সব মিলিয়ে নির্মাতা ফুটিয়ে তুলেছেন এক ব্যর্থ সমাজের গল্প। একপর্যায়ে দেখা যায়, নেশাগ্রস্ত এক বাবা নিজের সন্তানকে এলিয়েন বলে ভাবতে শুরু করে। কিন্তু কেন? এখানেই গল্প নেয় মোড়। সেই রহস্য উন্মোচনের মধ্যেই ধরা পড়ে নির্মাতার সৃজনশীলতা ও নির্মাণ-দক্ষতা।

নির্মাতা মজুমদার সিমুল বলেন, “আমি একটি ব্যর্থ সমাজের প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি ‘এলিয়েন বেবি’তে। এখানে যা যা দেখানো হয়েছে, সবই আমাদের সামাজিক জীবনের ব্যর্থতার প্রতিচ্ছবি। এটা কেবল মানবিক নয়, সামাজিক অবক্ষয়েরও দলিল।”

সম্প্রতি নাটকটি বাংলাভিশনে প্রচারিত হয় এবং প্রচারের পর থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক মাধ্যমে নাটকটির গল্প, নির্মাণশৈলী ও অভিনয় নিয়ে চলছে প্রশংসার ঝড়। অভিনয়ে ছিলেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইরা তটিনী, প্রয়াত শাহবাজ সানী, ইকবাল হোসে, আল আমিন দুরানী, রিয়াজ রাজ, এবং শিশুশিল্পী আইরাসহ আরও অনেকে। বিশেষ করে জোভান ও তটিনীর পাল্লা দিয়ে অভিনয় নাটকটিকে এনে দিয়েছে এক নতুন মাত্রা। অন্যান্য চরিত্রের অভিনয়ও ছিল প্রশংসনীয়।

‘এলিয়েন বেবি’ নিছক একটি নাটক নয়—এটি এক অদ্ভুত ও গভীর বাস্তবতার রূপক উপস্থাপন। একটি সমাজ কোথায় গিয়ে দাঁড়ালে একজন বাবা তার সন্তানকে এলিয়েন ভাবে—এই ভাবনাই প্রশ্ন তোলে দর্শকের মনে। আর সেই প্রশ্ন থেকেই উঠে আসে আত্মবিশ্লেষণের আহ্বান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X