বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আসছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান

ব্যান্ডসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। ছবি : সংগৃহীত
ব্যান্ডসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। ছবি : সংগৃহীত

আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশ হতে যাচ্ছে ব্যান্ডসংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান। আগামী বছর থেকেই গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বেঁচে থাকা অবস্থায় নিয়মিত নতুন গান রেকর্ড করতেন আইয়ুব বাচ্চু। শেষের দিকে নানা কারণে বেশকিছু গান প্রকাশ করে যেতে পারেননি তিনি।

প্রায় ৫ বছর আগে পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু তার গানের চাহিদা একবিন্দুও কমেনি তার ভক্তদের কাছে। সেই ভালোবাসা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।

জানা গেছে, ব্যান্ডসংগীতের এই কিংবদন্তি বেঁচে থাকা অবস্থায় নিয়মিত নতুন গান রেকর্ড করতেন। শেষের দিকে নানা কারণে বেশকিছু গান প্রকাশ করে যেতে পারেননি তিনি। এ ছাড়া কিছু গানের সুর করা আছে, রেকর্ডিং বাকি, কিছু গানের মিক্সিং বাকি। সে গানগুলো আগামী বছর থেকে ধারাবাহিকভাবে প্রকাশ করতে চায় ফাউন্ডেশনটি।

ফাউন্ডেশনের অন্যতম সদস্য গীতিকবি নিয়াজ আহমেদ অংশু সংবাদমাধ্যমকে বলেন, ‘অপ্রকাশিত গানগুলো প্রকাশ করার পরিকল্পনা আমাদের অনেক দিনের। গানগুলো নিখুঁতভাবে প্রকাশ করার জন্যই আমরা সময় নিচ্ছি। বাচ্চু ভাই সবসময় তার গানের ব্যাপারে অনেক যত্নশীল ছিলেন। একই রকমভাবে যত্ন নিয়ে গানগুলো প্রকাশ করতে চাই।’

তিনি আরও বলেন, আইয়ুব বাচ্চু শুধু এলআরবির জন্যই গান করেননি, তিনি কাজ করেছেন অনেক গীতিকার, সুরকারদের সঙ্গে। তাদের কাছে যদি কোনো অপ্রকাশিত গান বা সুর থেকে থাকে তাহলে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের কাছে জমা দেওয়ার আহ্বান করা হয়েছে।

গত দুই বছর ধরে আইয়ুব বাচ্চুর মেধাস্বত্ব সংরক্ষণ, ডিজিটাল আর্কাইভ তৈরি, শিল্পীর জন্ম-মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন আয়োজন করে আসছে ফাউন্ডেশনটি।

আইয়ুব বাচ্চু পরিচিত নাম হলেও তার পুরো নাম আইয়ুব বাচ্চু রবিন, এ বি নামেও বেশ পরিচিত ছিলেন তিনি। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই কেটেছে কৈশোর আর তারুণ্যের দিনগুলো। ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে চলে যান এলআরবির প্রাণভোমরা আইয়ুব বাচ্চু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুইবার মেটাল বেলজিয়াম

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

পদ্মা সেতুর নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই, এটি প্রকল্পেরই অংশ: সেতুমন্ত্রী

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

ভারতে ডে-কেয়ারের ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখা হতো শিশুদের

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৯০ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, দ্রুত আবেদন করুন

১০

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

ত্রিশালে নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

১৩

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক এমডি আজম খান

১৪

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

১৫

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

১৬

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১৭

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

১৮

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

১৯

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

২০
X