বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ফুচকা খেলেন হানিয়া আমির

হানিয়া আমির। ছবি : সংগৃহীত
হানিয়া আমির। ছবি : সংগৃহীত

সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। টিভি পর্দা থেকে বড় পর্দা— সবখানেই আলো ছড়ানো এই তারকা এবার হাজির হয়েছেন বাংলাদেশে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কড়া নিরাপত্তায় ঢাকায় অবতরণ করেন তিনি। এরপর আজ দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে ঢাকায় অবস্থানের বিষটি নিশ্চিত করেন পাকিস্তানি এই তারকা।

ঢাকায় নেমেই ব্যস্ত হয়ে গেছেন হানিয়া। এরই মধ্যে তিনি দেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার রাফসান দ্য ছোটভাই খ্যাত ইফতেখার রাফসানের সঙ্গে ফুচকা খেতে বের হয়ে গেছেন। যার একটি ভিডিও সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, আহসান মঞ্জিলে রাফসানের সঙ্গে ফুচকা খেতে খেতে নিজের অনুভূতির কথা বলছেন হানিয়া।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হানিয়া দুটি ছবি শেয়ার করে নিজের ঢাকায় অবস্থানের বিষয়টি জানান দেন। এরপর তিনি সবাইকে সালাম দিয়ে আরও একটি ছবি পোস্ট করেন।

আগামী ২০ সেপ্টেম্বর ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া আমির। এরপর ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন। শুধু তাই নয়, ঢাকায় অবস্থানকালে তিনি ভক্তদের সঙ্গে একাধিক মুহূর্ত ভাগ করবেন বলেও আয়োজক সূত্রে জানা গেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X