বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় ড. অরূপরতন চৌধুরীর ‘দেবী দুর্গাবন্দনা’

ড. অরূপরতন চৌধুরী। ছবি : সংগৃহীত
ড. অরূপরতন চৌধুরী। ছবি : সংগৃহীত

আসন্ন দুর্গাপূজায় বিশেষ মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন একুশে পদকপ্রাপ্ত শব্দসৈনিক ড. অরূপরতন চৌধুরী। সংগীতা মিউজিকের ব্যানারে নির্মিত এ ভিডিওটির নাম ‘দেবী দুর্গাবন্দনা’। আগামী ২৭ সেপ্টেম্বর, অর্থাৎ পূজার আগের দিন, জাতীয় যাদুঘরে আনুষ্ঠানিক প্রকাশনার মধ্য দিয়ে গানটি মুক্তি পাবে। একই সঙ্গে সংগীতার ইউটিউব চ্যানেল ছাড়াও বিভিন্ন টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে এটি দেখা যাবে।

গানটির অডিও রেকর্ডিংসহ সব আনুষঙ্গিক কাজ এরই মধ্যেই শেষ হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও রাজধানীর নানা বিশেষ স্থানে সহশিল্পী ও নৃত্যশিল্পীদের অংশগ্রহণে এর চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। গানটি লিখেছেন গীতিকার জীবন চৌধুরী, সুর ও সংগীত পরিচালনা করেছেন বিনোদ রায়। মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি ও নৃত্য পরিচালনা করেছেন অনিক বসু।

ড. অরূপরতন চৌধুরী বলেন, ‘সার্বজনীন দুর্গোৎসব বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ উৎসব আনন্দ আর মিলনমেলায় রূপ নেয়। গানও উৎসবের অন্যতম উপাদান। মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতেই আমার এ ক্ষুদ্র প্রয়াস। শ্রোতাদের ভালো লাগলেই এ প্রচেষ্টা সার্থক হবে।’

শিল্পীর বিশ্বাস, ‘দেবী দুর্গাবন্দনা’ সার্বজনীন দুর্গোৎসবে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X