কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ওজন কমাতে পপকর্ন : জেনে নিন সুবিধা-অসুবিধা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওজন কমাতে গিয়ে সবাই চায় এমন কিছু খেতে, যেটা মুখরোচক হয় আবার ক্যালরিও কম দেয়। বারবার ক্ষুধা লাগলেও কিছু না কিছু না খেয়ে থাকা যায় না, আবার হাতের কাছে হেলদি নাশতা থাকলে একটু খাওয়ার সময় আর গিল্টিও থাকে না।

আরও পড়ুন : এক মাসে কতটা ওজন কমানো নিরাপদ, জানালেন চিকিৎসক

আরও পড়ুন : শসায় ওজন কমে? জানুন পুষ্টিবিদ কী বলছেন

ঠিক এই জায়গায় পপকর্ন হতে পারে এক চমৎকার সঙ্গী। তবে যে কোনো পপকর্ন নয়—পছন্দ করতে হবে সঠিক পপকর্ন। চলুন জেনে নিই, ওজন কমানোর পথে পপকর্ন কতটা কার্যকর, আর কোন ধরনের পপকর্ন খাওয়া উচিত, আর কোনটা এড়িয়ে চলবেন।

কেন পপকর্ন ওজন কমাতে সাহায্য করতে পারে?

১. ক্যালোরি কম, পেট ভরায় বেশি

সাধারণ ক্ল্যাসিক পপকর্ন—যেটা শুধু হট এয়ারে বানানো হয়, তাতে প্রতি কাপ মাত্র ৩০-৩৫ ক্যালরি থাকে। তাই পেট ভরে খাওয়া গেলেও অতিরিক্ত ক্যালরি আসে না।

২. ফাইবার বেশি – হজমে সহায়ক

পপকর্নে থাকা ফাইবার হজমে সাহায্য করে, পাশাপাশি খিদে কমায়। যার ফলে অযথা বারবার কিছু খাওয়ার প্রবণতা কমে যায়।

৩. ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট

ভুট্টার দানা থেকে তৈরি হওয়ায় এতে থাকে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট—যা শরীরের রোগ প্রতিরোধে সাহায্য করে এবং হার্টের জন্যও ভালো।

কোন পপকর্ন খাওয়া যাবে না?

সব পপকর্ন কিন্তু ওজন কমানোর জন্য উপযুক্ত নয়! অনেক পপকর্নে অতিরিক্ত লবণ, বাটার, চিজ, ক্যারামেল বা চকলেট থাকে—যেগুলো খেলে ক্যালোরি বেড়ে যায় অনেক গুণ। এই পপকর্নগুলো বরং ওজন বাড়িয়ে দেয়!

যে পপকর্নগুলো এড়িয়ে চলবেন

- বাটার/চিজ পপকর্ন

- মিষ্টি বা ক্যারামেল পপকর্ন

- চকলেট/বারবিকিউ ফ্লেভার

- অতিরিক্ত লবণ দেওয়া প্যাকেটজাত পপকর্ন

কোন পপকর্ন খাবেন?

ক্ল্যাসিক বা হোমমেড পপকর্ন

যে পপকর্ন গরম হাওয়ায় (হট এয়ার) বানানো হয়, কোনো তেল বা মাখন ছাড়া—সেই ক্ল্যাসিক পপকর্নই ওজন কমানোর জন্য সবচেয়ে ভালো।

পপকর্ন খাওয়ার কিছু টিপস

- স্বাদের জন্য সামান্য বিট লবণ, গোলমরিচ বা স্বাস্থ্যকর হার্ব মেশাতে পারেন।

- দিনে ২-৩ কাপ পর্যন্ত খাওয়া নিরাপদ।

- যদি আপনার গ্যাস্ট্রিক, পেট ফাঁপা বা আইবিএস (IBS) থাকে, তাহলে ফাইবার বেশি হওয়ায় সমস্যা বাড়তে পারে। তাই খাওয়ার আগে সাবধান থাকুন।

আরও পড়ুন : খালি পেটে গরম পানিতে হবে ম্যাজিক!

আরও পড়ুন : চকলেট নিয়ে ৮ মজার তথ্য

পপকর্ন এমন এক খাবার যা ঠিকভাবে খেলে ওজন কমাতে দারুণ সহায়তা করতে পারে। তবে বাজারে যা-তা পপকর্ন কিনে খেলেই হবে না—স্মার্ট চয়েস করতে হবে।

তাই স্মার্ট নাশতা হিসেবে ক্ল্যাসিক, হোমমেড, লো ক্যালরি পপকর্ন বেছে নিন!

সূত্র: ইটিং ওয়েল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১০

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১১

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১২

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৩

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৪

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৫

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৬

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৮

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৯

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

২০
X