বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

বন্ধ হলো শরৎ উৎসব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার চিরচেনা বকুলতলায় এবার আর বাজবে না শরতের গান, উড়বে না রঙিন আলপনার ছোঁয়া। সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর বহু প্রতীক্ষিত ‘শরৎ উৎসব’ আয়োজনের অনুমতি শেষ মুহূর্তে বাতিল করেছে চারুকলা কর্তৃপক্ষ। আপত্তি ওঠার পর হঠাৎ এই সিদ্ধান্তে হতবাক আয়োজকরা যে মঞ্চে প্রতি বছর সুর-নৃত্যে শরতের আগমন উদ্‌যাপিত হয়, সেখানে এবার নেমে এসেছে নীরবতার পর্দা।

এ বিষয়ে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট বলেন, ‘আমরা নিয়ম মেনে বকুলতলার জায়গা ভাড়া নিয়েছি। ২৬ হাজার টাকাও পরিশোধ করা হয়েছে। কিন্তু গত বুধবার (৮ অক্টোবর) রাতে চারুকলা কর্তৃপক্ষ জানায়, গোলযোগ হওয়ার আশঙ্কায় সেখানে অনুষ্ঠান করা যাবে না।। পরে আমাদের সরঞ্জামও চারুকলায় ঢুকতে দেয়া হয়নি।’

এ ছাড়া চারুকলার ডিন প্রফেসর আজহারুল ইসলাম বলেন, ‘অনুষ্ঠানটি নিয়ে অনেকের আপত্তি ছিল। শিক্ষার্থীদের বিভিন্ন পক্ষ থেকেও আপত্তি এসেছে। তাই অনুষ্ঠানটি না করার অনুরোধ জানানো হয়েছে।’

প্রথমে চারুকলায় অনুষ্ঠান না করার সিদ্ধান্তের পর বিকল্প ভেন্যু হিসেবে গেন্ডারিয়ার কচিকাঁচার মেলা মাঠে আয়োজনের প্রস্তুতি নেয় সংগঠনটি। কিন্তু সেখানেও ‘স্থানীয় আপত্তির মুখে’ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত স্থগিত হয়।

পরে অনুষ্ঠান না হলেও আয়োজক ও অংশগ্রহণকারীরা ফরিদা ইয়াসমিনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন এবং জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান বাতিলের প্রতিবাদ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X