ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা বিএনপি নেতার

বক্তব্য দেন বিএনপি নেতা আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলম। ছবি : কালবেলা
বক্তব্য দেন বিএনপি নেতা আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলম। ছবি : কালবেলা

দলীয় সব পদ-পদবি থেকে পদত্যাগ করে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা আলহাজ মুহাম্মদ মোর্শেদ আলম। তিনি ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

উপজেলা ও জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এ সময় মোর্শেদ আলম জানান, তিনি কোনো পদ বা ক্ষমতার আশায় রাজনীতি করেন না। ভালুকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ ও তাদের অধিকার আদায়ের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি বলেন, এই পথে যে কোনো ধরনের শাস্তি, বাধা কিংবা আঘাত আসুক না কেন, তা অতিক্রম করে আমি জনগণের পাশেই থাকব। ভালুকাবাসীর প্রতি নির্বাচনে সহযোগিতা ও সমর্থনের আহ্বান জানিয়ে তিনি জনগণের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেন। দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, বিএনপি নীতি ও আদর্শের রাজনীতি করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তারা বিশ্বাসী, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে ভালোবাসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে আস্থা রাখেন। বিভিন্ন দোষে দুষ্ট ও পচন ধরা রাজনীতির সঙ্গে তিনি জড়িত নন বলেও জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X