নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র জমা দিলেন আল্লামা সাঈদীর দুই ছেলে

মনোনয়নপত্র জমা দেন মাসুদ সাঈদী ও শামীম সাঈদী। ছবি : কালবেলা
মনোনয়নপত্র জমা দেন মাসুদ সাঈদী ও শামীম সাঈদী। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপশিল অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন বিকেল সাড়ে ৪টায় পিরোজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক দুইবারের সংসদ সদস্য মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই পুত্র।

পিরোজপুর-১ (আসন নম্বর ১২৭) থেকে মনোনয়নপত্র জমা দেন মাসুদ সাঈদী এবং পিরোজপুর-২ (আসন নম্বর ১২৮) থেকে মনোনয়নপত্র দাখিল করেন শামীম সাঈদী।

মনোনয়নপত্র দাখিলের সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন আল্লামা সাঈদীর তৃতীয় পুত্র নাসিম সাঈদী।

এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিরোজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু সাঈদ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

একই দিনে পিরোজপুর-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন।

মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামীম সাঈদী। তিনি বলেন, আমরা আশাবাদী। জনগণের রায় পেলে ইনশাআল্লাহ এলাকার মানুষের কল্যাণে কাজ করব।

তিনি অভিযোগ করে বলেন, আল্লামা সাঈদীর ওপর অন্যায়ভাবে নির্যাতন চালানো হয়েছে এবং চিকিৎসার নামে তাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে।

অপরদিকে মাসুদ সাঈদী বলেন, আমাদের নির্বাচন করার কথা ছিল না। নির্বাচন করার কথা ছিল আল্লামা সাঈদীরই। আমরা তার ত্যাগ ও কষ্টের ইতিহাস বহন করছি। এলাকার মানুষ সেই ইতিহাস জানে। আগামী নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই এর জবাব দেবে।

এনসিপির সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এনসিপি যেমন আন্দোলন করেছে, জামায়াতে ইসলামীরও সেই আন্দোলনের ইতিহাস রয়েছে। তাই এই জোট অনিবার্য ছিল।

পিরোজপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯২ হাজার ১৭৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৩ হাজার ৪৬৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৭০৮ জন। অন্যদিকে পিরোজপুর-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ২৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৩০৮ জন এবং নারী ভোটার ২ লাখ ৪ হাজার ৯৭৬ জন।

আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকার সর্বস্তরের মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

১০

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১১

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১২

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৩

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৪

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৭

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৮

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৯

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

২০
X