কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দুই বিমানবালাকে মারধর, সৌদি নাগরিক গ্রেপ্তার

বিমানের ভেতরের পরিবেশ। প্রতীকী ছবি
বিমানের ভেতরের পরিবেশ। প্রতীকী ছবি

দুই বিমানবালাকে মারধরের অভিযোগ উঠেছে এক সৌদি নাগরিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক ফ্লাইটে দুই বিমানবালাকে মারধরের অভিযোগে এক ২৮ বছর বয়সী সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার বিমানবন্দর পুলিশ। রিয়াদ থেকে কলম্বো অভিমুখি একটি ফ্লাইটে এ মারধরের অভিযোগ উঠেছে। বিমানটি (২৬ অক্টোবর) সকাল ৬টা ৩২ মিনিটে কলম্বোর বান্দারানায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এতে বলা হয়েছে, বিমান অবতরণের প্রস্তুতির সময় যাত্রীদের সিটবেল্ট বাঁধার নির্দেশ দেওয়া হয়। এ সময় ওই সৌদি নাগরিক টয়লেটে যাওয়ার চেষ্টা করেন। বিমানবালারা তাকে থামানোর চেষ্টা করলে তিনি রেগে গিয়ে তাদের ওপর হামলা চালান।

বিমানবালারা ঘটনাটি সঙ্গে সঙ্গে পাইলটকে অবহিত করেন। এর পরপরই বিমানটি অবতরণ করলে পুলিশের সহায়তায় ওই যাত্রীকে আটক করা হয়।

ডেইলি মিরর জানিয়েছে, ঘটনাটি বর্তমানে কাটুনায়েকে বিমানবন্দর পুলিশ এবং কাটুনায়েকে ট্যুরিস্ট পুলিশ যৌথভাবে তদন্ত করছে। এছোড়া ঘটনাটি শ্রীলঙ্কার আকাশসীমায় সংঘটিত হওয়ায় সৌদি নাগরিকটিকে আগামীকাল (২৭ অক্টোবর) কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X