কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কাবাডিতে রানার্সআপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এ অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে গোপালগঞ্জের রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কাবাডি ইভেন্টে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। পদ্ম অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে দলটি আজ রোববার (২৬ অক্টোবর, ২০২৫) বকুল অঞ্চলের বিপক্ষে ফাইনাল খেলায় অংশ নেয় এবং রোমাঞ্চকর লড়াইয়ে মাত্র ৫ পয়েন্টের ব্যবধানে (৩৩-২৮) পরাজিত হয়।

এর আগে টুর্নামেন্টের বিভিন্ন ধাপে রাবেয়া-আলীর মেয়েরা দুর্দান্ত দক্ষতা প্রদর্শন করে। গোলাপ অঞ্চলকে ৬০-২২ এবং চাঁপা অঞ্চলকে ৪১-৩১ পয়েন্টে হারিয়ে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে। উপজেলা থেকে বিভাগীয় পর্যন্ত প্রতিটি পর্বে অপরাজিত থাকা এই দলের পারফরম্যান্স তাদের অক্লান্ত পরিশ্রম, দলীয় সংহতি ও দৃঢ় আত্মবিশ্বাসের প্রতিফলন।

শিক্ষার পাশাপাশি খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। গত বছর এইচএসসি পরীক্ষায় গোপালগঞ্জে প্রথম স্থান অর্জনের পর, এ বছর এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের কৃতিত্বও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা অর্জন করেছে।

একাডেমিক উৎকর্ষতা ও ক্রীড়া সাফল্যের সমন্বয়ে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজ দেশের অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

কোন দল জিতবে বিশ্বকাপ? পূর্বাভাস দিল সুপারকম্পিউটার

স্বামীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১০

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১১

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১২

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

১৩

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

১৪

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

১৫

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১৬

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১৮

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৯

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

২০
X