কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র : রহমাতুল্লাহ

পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা
পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল সদর রোডস্থ দলীয় কার্যালয়ে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা শাখার কর্মীদের সঙ্গে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং বিকেলে সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে অনুষ্ঠিত হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা ও দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষের নাগরিক অধিকার প্রয়োগের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এ সময়ে জাতীয় নির্বাচনের গুরুত্ব ম্লান করার জন্য যারা গণভোটের দাবি তুলছেন, তারা মূলত জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।’

তিনি বলেন, ‘দেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করলে এখন দুটি বড় নির্বাচন আয়োজন কোনোভাবেই সম্ভব নয়।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘এখনই পরিষ্কার করে দেওয়া উচিত জাতীয় নির্বাচনের আগে অন্যকোনো নির্বাচন বা গণভোট অনুষ্ঠিত হবে না।’

রহমাতুল্লাহ বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি কখনো শ্রমিকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। বরং আগামী দিনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।’

শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হেমায়ের হোসেন মুরাদের সভাপতিত্বে হাডুডু টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সবুজ খান, আনসার আকনসহ ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১০

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১১

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৩

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৪

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৫

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৬

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৭

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৮

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৯

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

২০
X