মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:০৪ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপের দরজা বন্ধ, মেসির মায়ামিতেই চোখ নেইমারের

তাহলে কি মেসির সঙ্গে আবারও এক হচ্ছেন নেইমার? ছবি : সংগৃহীত
তাহলে কি মেসির সঙ্গে আবারও এক হচ্ছেন নেইমার? ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের ভবিষ্যৎ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও নিজের পুরনো ছন্দ খুঁজে পাননি তিনি। বারবার চোট, দলের বাজে পারফরম্যান্স আর ব্যক্তিগত ফিটনেস– সব মিলিয়ে ৩৩ বছর বয়সে নেইমারের ক্যারিয়ার যেন এক ‘অবসাদগ্রস্ত অধ্যায়ে’ দাঁড়িয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট-এর তথ্যমতে, নেইমার এখন দুটি সম্ভাবনার মধ্যে ভাবছেন। একটি হলো সান্তোসের সঙ্গে আরও ছয় মাসের জন্য চুক্তি নবায়ন করা, অন্যটি– লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়া।

নেইমারের জন্য ইউরোপীয় ফুটবলের দরজা আপাতত বন্ধ। ইনজুরির ধকল আর মাঠে উপস্থিতির ঘাটতি বড় ক্লাবগুলোকে পিছিয়ে দিয়েছে। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ডকে অনেকেই এখন ‘ডাউনওয়ার্ড স্পাইরাল’-এ থাকা এক প্রতিভা হিসেবে দেখছেন।

সৌদি ক্লাব আল-হিলাল থেকে মুক্ত হয়ে নেইমার এ বছরের শুরুতে সান্তোসে ফিরে গিয়েছিলেন। কিন্তু চোটে ভুগে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে কাটাতে হয়েছে। দলের রেলিগেশন লড়াইয়ে কার্যত দর্শক হয়ে থেকেছেন তিনি। তবু সামনে বড় লক্ষ্য– ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলার আশা। এজন্যই তিনি চান এমন এক জায়গায় খেলতে, যেখানে মিডিয়া আলোয় ফিরবেন এবং জাতীয় দলে নিজের জায়গা পুনরুদ্ধার করতে পারবেন।

ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম দীর্ঘদিন ধরেই বড় তারকাদের দলে ভেড়ানোর চেষ্টা করছেন। মেসি ইতোমধ্যেই তিন বছরের চুক্তিতে যুক্ত হয়েছেন। তার সঙ্গে আছেন লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসের মতো সাবেক বার্সা সতীর্থরা।

২০২৫ মৌসুম শেষে আলবা ও বুসকেটসের অবসরের পর ইন্টার মায়ামির দুটি ‘ডিজাইনেটেড প্লেয়ার স্পট’ খালি থাকবে। স্পোর্ট জানিয়েছে, ক্লাবটি চায় নেইমার তার মধ্যে একটি জায়গা পূরণ করুন।

নেইমার নিজেও আগেই বলেছিলেন, ‘মেসি ও সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারলে দারুণ লাগবে। আমরা এখনো কথা বলি, বন্ধুত্ব আমাদের অটুট। সেই ত্রয়ীকে আবার মাঠে দেখা সত্যিই অসাধারণ হবে।’

বর্তমানে নেইমার হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন, তবু তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা থামছে না। ইউরোপের ক্লাবগুলো আগ্রহ না দেখালেও মায়ামির প্রস্তাব বেশ আকর্ষণীয়। জীবনযাত্রা, সেলিব্রিটি দুনিয়ার কাছাকাছি থাকা– এসব বিষয়ও নেইমারের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখতে পারে।

সবশেষে স্পোর্ট জানিয়েছে, সান্তোস ও ইন্টার মায়ামি ছাড়া এখনো পর্যন্ত অন্য কোনো ক্লাব থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। তাই ব্রাজিলিয়ান এই সুপারস্টারের পরবর্তী গন্তব্য হতে পারে– লিওনেল মেসির শহর, সানশাইন স্টেটের মায়ামি।

ফুটবল বিশ্ব আবারও কি দেখতে চলেছে সেই স্বপ্নের ‘এমএসএন’ ত্রয়ীকে? উত্তরটা এখনো সময়ের অপেক্ষা। তবে নেইমারের সিদ্ধান্তই নির্ধারণ করবে, এই গল্পের পরবর্তী অধ্যায়–পুনর্জন্ম নাকি পরিসমাপ্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X