পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সৎ নেতৃত্ব নির্বাচিত করতে হবে : মাসুদ সাঈদী

পিরোজপুরের জিয়ানগরে ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশে বক্তব্য দেন মাসুদ সাঈদী। ছবি : কালবেলা
পিরোজপুরের জিয়ানগরে ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশে বক্তব্য দেন মাসুদ সাঈদী। ছবি : কালবেলা

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন তরুণদের জন্য কর্মসংস্থানের সুব্যবস্থা নিশ্চিত করা যাবে। এজন্য দরকার সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব— যারা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কর্মপরিকল্পনার মাধ্যমে তরুণদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারবে।

তিনি বলেন, তরুণরা হচ্ছে আমাদের আগামীর আশা, দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ। আজ সময় এসেছে সেই শক্তিকে সঠিক পথে কাজে লাগানোর।

রোববার (২৬ অক্টোবর) পিরোজপুরের জিয়ানগর উপজেলায় বালিপাড়া বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে মাসুদ সাঈদী আরও বলেন, দুঃখজনকভাবে বিগত দিনে যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারা এই তরুণ শক্তিকে অবমূল্যায়ন করেছে। কর্মসংস্থান সৃষ্টি না করে বরং মেধাবী তরুণদের হতাশা, দুর্নীতি ও বেকারত্বের অন্ধকারে ঠেলে দিয়েছে। তারা দেশের সম্পদকে বোঝায় পরিণত করেছে। কিন্তু তরুণরাই বারবার প্রমাণ করেছে— তারা ফ্যাসিবাদ, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে সাহসী ভূমিকা রাখতে জানে।

মাসুদ সাঈদী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজকের শিক্ষার্থীরা তাদের মত ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রার্থী বেছে নিচ্ছে— যা একটি সচেতন প্রজন্মের ইঙ্গিত বহন করে। আমি বিশ্বাস করি, জাতীয় নির্বাচনে তারাও ভুল করবে না। তারা এবার দেশের জন্য, তাদের ভবিষ্যতের জন্য সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বকেই বেছে নেবে।

আরও পড়ুন : ৭ দিনেও অজানা চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর রহস্য

তিনি বলেন, আমরা যদি নির্বাচিত হওয়ার সুযোগ পাই, ইনশাআল্লাহ এই তরুণদের কর্মসংস্থানের সুযোগসহ একজন আদর্শবান, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবো। আমাদের লক্ষ্য শুধু ভোটে জয়ী হওয়া নয়— বরং আমাদের মূল লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও মানবিক বাংলাদেশ গঠন করা, যেখানে তরুণরাই হবে উন্নয়নের প্রধান চালিকা শক্তি।

ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশে বালিপাড়া ইউনিয়নের আমির মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও শোয়াইব শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও জিয়ানগর উপজেলার সাবেক আমির হাবিবুর রহমান, জিয়ানগর উপজেলা আমির মাওলানা আলী হোসেন, উপজেলা নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা সেক্রেটারি তৌহিদুর রহমান ও উপজেলা অর্থ সম্পাদক তাওহিদুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X