কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই শহীদ পরিবারের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

বৈঠক শেষে জুলাই শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রধান ড. আলী রীয়াজ। ছবি : সংগৃহীত
বৈঠক শেষে জুলাই শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রধান ড. আলী রীয়াজ। ছবি : সংগৃহীত

রোববার (২৬ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে জুলাই শহীদ পরিবারের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

বৈঠকে জুলাই শহীদ পরিবারের সদস্যরা কমিশনকে অবহিত করেন, যেসব আদর্শ ও উদ্দেশ্যকে সামনে রেখে তাদের সন্তানরা জীবন উৎসর্গ করেছেন, তা আজও পূরণ হয়নি। বরং বিভিন্ন দপ্তরে তারা নানাভাবে লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হচ্ছেন। তারা জানান, নানা সময়ে নিজেদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করলেও অদৃশ্য প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হচ্ছে না।

শহিদ পরিবারবর্গ আরও বলেন, জুলাই জাতীয় সনদের একটি আইনি ভিত্তি থাকা প্রয়োজন, একইসঙ্গে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়টিও জরুরি। এ বিষয়ে উপস্থিত সকল শহীদ পরিবারের সদস্যরা একমত পোষণ করেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, তারা অবগত যে জুলাই ফাউন্ডেশন এই বিষয়ে কাজ করে যাচ্ছে। তবে শহিদ পরিবারবর্গ যে প্রত্যাশিত সেবা পাচ্ছেন না এবং বঞ্চনার শিকার হচ্ছেন—তা তাদের জানা ছিল না। কমিশন আশ্বস্ত করে, উত্থাপিত সব বিষয় যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়া হবে।

এছাড়া, শহীদ পরিবারবর্গ যখন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন, কমিশন এ ব্যাপারে তাদের সহযোগিতার আশ্বাস প্রদান করে।

বৈঠকে জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে ১০ সদস্যের প্রতিনিধিদলের হয়ে উপস্থিত ছিলেন আলহাজ শহিদুল ইসলাম ভূঁইয়া (শহীদ ফারহান ফাইয়াজের পিতা), মীর মোস্তাফিজুর রহমান (শহীদ মুগ্ধের পিতা), মো. মহিউদ্দীন (শহীদ ইয়ামিনের পিতা), কবির হোসেন (শহীদ জাবির ইব্রাহিমের পিতা), মোহাম্মদ আবদুল মতিন (শহীদ শাহরিয়ারের পিতা), মো. গোলাম রাজ্জাক (শহীদ রিয়ানের পিতা), মো. গাউছ উল্লাহ (শহীদ আব্দুল্লাহর ভাই), সাইফ আহমেদ খান(শহীদ আব্দুল হান্নানের ছেলে), মো. ওবায়দুল হক, সৈয়দ গাজীউর রহমান (শহীদ মোন্তাসিরের পিতা)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১০

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১১

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১২

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৩

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৪

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৬

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৭

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৮

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১৯

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

২০
X