বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘ প্রতীক্ষার পর শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

ব্যান্ড শিরোনামহীন। ছবি : সংগৃহীত
ব্যান্ড শিরোনামহীন। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ঘোষণা করল তাদের বহুল আলোচিত গান ‘এই অবেলায়’-এর সিকুয়েল ‘এই অবেলায় ২’ ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ‘বাতিঘর’-এর শেষ গান হিসেবে মুক্তি পাচ্ছে।

দলনেতা জিয়াউর রহমান জিয়া জানান, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে গানটি। থাইল্যান্ডের দৃষ্টিনন্দন বেশ কয়েকটি লোকেশনে ধারণ করা হয়েছে এর মিউজিক ভিডিও। প্রযোজনায় সহযোগিতা করেছে খ্যাতনামা স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান দি প্রিমিয়াম হোমস লিমিটেড। গানটি একসঙ্গে বাংলা ও ইংরেজি— দুই ভার্সনে প্রকাশ পাবে।

‘এই অবেলায় ২’-এর কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। ভিডিওটিতে মডেল হিসেবে থাকছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেরজাহান, আর কিছু দৃশ্যে স্থিরচিত্রে দেখা যাবে অভিনেতা তৌসিফ মাহবুবকে।

গানটির অফিসিয়াল টিজার ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, যা ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

সিকুয়েল ঘোষণার দিনই ভক্তদের জন্য আরও দুটি সুখবর দিয়েছে ব্যান্ডটি। প্রথমত, ‘বাতিঘর’ অ্যালবামের নবম গান ‘ক্লান্ত কফিশপ’ মুক্তি পাচ্ছে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে। গানটির কথা ও সুর করেছেন শেখ ইশতিয়াক।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X