বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার প্রকাশ পাবে ‘এই অবেলায়-২’

শিরোনামহীন I ছবি : সংগৃহীত
শিরোনামহীন I ছবি : সংগৃহীত

তুমুল জনপ্রিয় গান ‘এই অবেলায়’-এর সিক্যুয়েল নিয়ে আসছে ব্যান্ড শিরোনামহীন। ২০১৯ সালে প্রকাশের পর থেকেই গানটি ভক্তদের মাঝে বিশেষ জনপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পাচ্ছে ‘এই অবেলায়-২’, যা ব্যান্ডটির নতুন অ্যালবাম ‘বাতিঘর’-এর শেষ গান হিসেবে শোনা যাবে।

ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, একই দিনে বাংলা ও ইংরেজি—দুটি ভাষায় গানটি প্রকাশ করা হবে। ইংরেজি ভার্সনের নাম রাখা হয়েছে ‘রিমেম্বার মি’। বৃহস্পতিবার শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দুটি সংস্করণই উন্মুক্ত হবে।

নতুন গানের কথা লিখেছেন শিরোনামহীনের দলনেতা ও বেজিস্ট জিয়াউর রহমান। তিনিই লিখেছিলেন প্রথম গানটি। সুরের পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ব্যান্ডের ড্রামার কাজী আহমেদ শাফিন। ইংরেজি অনুবাদ করেছেন রেশ রহমান।

‘এই অবেলায়-২’ নিয়ে জিয়াউর রহমান বলেন, “প্রথম গানটি প্রকাশের পর শ্রোতাদের বিপুল সাড়া পেয়েছিলাম। সবাই চাইছিল গানটির সিক্যুয়েল হোক। ঠিক এমনটাই আমাদের ‘হাসিমুখ’ গানটির বেলায়ও হয়েছিল। ‘এই অবেলায়’-এর প্রতি শ্রোতাদের যে ভালোবাসা পেয়েছি, তা থেকেই ‘বাতিঘর’ অ্যালবামে গানটির দ্বিতীয় পর্ব করার সিদ্ধান্ত নিই।”

গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে থাইল্যান্ডের কো খাম, কো মাখ ও কো চ্যাং দ্বীপে। এতে মডেল হয়েছেন অভিনেত্রী ও উপস্থাপক নীল হুরেরজাহান। ভিডিও নির্মাণে সহযোগিতা করেছে দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১২

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৩

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৫

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৬

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৭

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৮

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৯

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X