বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে, সন্তান—সবই নিয়তির বিষয়: সাবা কামার

সাবা কামার। ছবি : সংগৃহীত
সাবা কামার। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায়। ছোট ও বড় পর্দায় সমান সাফল্যের পাশাপাশি বলিউড চলচ্চিত্র ‘হিন্দি মিডিয়াম’-এ অভিনয় করে তিনি আন্তর্জাতিকভাবেও প্রশংসা কুড়িয়েছেন। কিছুদিন ধরে শোবিজ অঙ্গনে গুঞ্জন—বিয়ে করতে যাচ্ছেন সাবা কামার।

কারণ, সম্প্রতি অভিনেতা উসমান মুখতারের সঙ্গে একটি নতুন প্রজেক্টে কাজ করেছেন সাবা। পাকিস্তানি অভিনয় অঙ্গনে এমন রসিকতা প্রচলিত রয়েছে—উসমানের সঙ্গে যে অভিনয় করেন, শেষ পর্যন্ত তিনিই নাকি বিয়ে করেন। সেই রসিকতা থেকেই সাবার বিয়ের গুঞ্জন চাউর হয়।

তবে এবার সেই আলোচনায় নিজেই মুখ খুললেন সাবা কামার। একটি পডকাস্টে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘ভালোবাসা কে না চায়! তবে বিয়ে ভাগ্যের ব্যাপার। যদি নিয়তিতে লেখা থাকে, আপনি চাইলে তা এড়াতে পারবেন না।’

‘কেস নং ৯’ খ্যাত সাবা আরও বলেন, ‘বিয়ে, সন্তান—সবই নিয়তির বিষয়। সময়ের আগে বা পরে এগুলো হয় না।’ ইউনিসেফের অ্যাম্বাসাডর সাবা জীবনদর্শন নিয়ে বলেন, ‘স্থিতিশীলতা সবাই চায়, তৃপ্তি সবাই চায়, ভালোবাসাও সবাই চায়। কিন্তু এগুলো তখনই ঘটে, যখন যার সঙ্গে ঘটার কথা থাকে।’

ব্যস্ততার কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী। ‘ভালোবাসার জন্য সময় লাগে, বিয়ের জন্য সময় লাগে। আর এসবের পর আরও সময়ের প্রয়োজন হয়। আমার তো এখন আট ঘণ্টা ঘুমানোরও সময় নেই!’

পাকিস্তানের হায়দরাবাদে জন্ম এবং গুজরানওয়ালায় বেড়ে ওঠা সাবা কামার পরে পড়াশোনার জন্য লাহোরে যান। সেখান থেকেই তার অভিনয়জীবনের শুরু। ২০০৫ সালে ‘মেইনে আরাত হু’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক, ২০১৩ সালে ‘আইনা’ চলচ্চিত্রে বড় পর্দায় যাত্রা, এবং ২০১৭ সালে ইরফান খানের সঙ্গে ‘হিন্দি মিডিয়াম’-এ বলিউডে আত্মপ্রকাশ। বর্তমানে তিনি পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১১

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৪

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৫

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৬

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৭

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৮

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১৯

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

২০
X