কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাংবাদিককে জনপ্রিয় অভিনেত্রীর লিগ্যাল নোটিশ

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার। ছবি : সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার। ছবি : সংগৃহীত

সাংবাদিকের বিরুদ্ধে চার কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী। বিশিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ এনেছেন তিনি। এজন্য পাঠিয়েছেন লিগ্যাল নোটিশও।

বুধবার (০৫ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাবা কামার মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে এক সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৩০ লাখ টাকা) ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, সাংবাদিক নাঈম হানিফ একটি পডকাস্ট শোয়ে দাবি করেন, সাবা কামার লাহোরের ওয়ালটন এলাকায় যে বাড়িতে একসময় থাকতেন, সেটি নাকি অজ্ঞাত একজন ব্যক্তি দিয়েছিলেন। এই মন্তব্যের পরই শুরু হয় ব্যাপক বিতর্ক।

তবে অভিনেত্রী সাবা কামার ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পডকাস্টটির একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, আমি কখনো ওয়ালটন এলাকায় থাকিনি। এ ধরনের মন্তব্য একজন মানুষের চরিত্র হননের সমান। এটা গুরুতর অপরাধ।

এরপর সাবা কামারের আইনজীবীরা ওই সাংবাদিক ও সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায়। নোটিশে সাত দিনের মধ্যে ভিডিওটি মুছে ফেলার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আদালতের আশ্রয় নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, সাবা কামার পাকিস্তানের শোবিজ অঙ্গনের অন্যতম সফল অভিনেত্রী। ২০০৫ সালে ‘ম্যায় আওরাত হুন’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয় তার। পরবর্তীতে ‘দাস্তান’, ‘মাত’, ‘পানি জাইসা পেয়ার’ এবং ‘বাঘি’ নাটকে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই দর্শকদের মন জয় করেন তিনি।

শুধু টেলিভিশন নয়, বড় পর্দাতেও সমানভাবে সফল সাবা কামার। বলিউডে প্রয়াত অভিনেতা ইরফান খানের বিপরীতে ‘হিন্দি মিডিয়াম’ (২০১৭) সিনেমায় অভিনয় করে দুই দেশেই প্রশংসা কুড়ান তিনি।

এছাড়া পাকিস্তানি চলচ্চিত্র ‘লাহোর সে আগে’ ও ‘কমলি’-তেও অভিনয় করেছেন সাবা। অভিনয়ের পাশাপাশি তিনি একজন মডেল ও উপস্থাপক হিসেবেও সমানভাবে জনপ্রিয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X