কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১১:০৯ এএম
আপডেট : ০৪ জুন ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশ ফেরত যাত্রীরা কত কেজির ব্যাগ ও কয়টি মোবাইল আনতে পারবেন

লাগেজ ও ইনসার্টে মোবাইল ফোন। ছবি : সংগৃহীত
লাগেজ ও ইনসার্টে মোবাইল ফোন। ছবি : সংগৃহীত

বিদেশ ফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ রুলে বড় পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড। এখন থেকে ব্যাগেজ রুলসের সুবিধায় বিনা শুল্কে এক বছরে আনা যাবে একটি নতুন ফোন।

মঙ্গলবার (০৩ জুন) এনবিআর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, একজন বিদেশ ফেরত যাত্রী সর্বোচ্চ ২টি ব্যবহৃত মোবাইল ফোন ও প্রতি বছরে মাত্র একবার ১টি নতুন মোবাইল ফোন শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আমদানি করতে পারবেন। তবে এর অতিরিক্ত আমদানি করা মোবাইল ফোনের ক্ষেত্রে বিধি ১০ ও অন্যান্য প্রচলিত বিধিবিধান প্রযোজ্য হবে।

এতে আরও বলা হয়, এছাড়া একজন বিদেশি পাসপোর্টধারী যাত্রী ১ লিটার পর্যন্ত মদ বা মদ্য জাতীয় পানীয় (যেমন-স্পিরিট, বিয়ার, ইত্যাদি) সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ব্যতিরেকে আমদানি করতে পারবে। তবে বাংলাদেশি পাসপোর্টধারী কোনো যাত্রী মদ বা মদ্য জাতীয় পানীয় আমদানি করতে পারবেন না।

নতুন নিয়ম অনুযায়ী- বুকিং, হ্যান্ডকেরিসহ লাগেজে সর্বোচ্চ ৬৫ কেজি পণ্য আনা যাবে। তবে এর বেশি হলে গুনতে হবে বাড়তি টাকা। দিতে হবে শুল্ক। সেই সঙ্গে প্রত্যেক যাত্রীকেই এখন থেকে ব্যাগেজের ঘোষণা ফরম পূরণ করতে হবে। সেটি অনলাইনেও করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১০

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১১

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১২

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৩

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৪

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৫

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৭

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৮

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৯

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

২০
X