বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ফের বিয়ের পিঁড়িতে কণ্ঠশিল্পী পূজা, পাত্র কে? 

ফের বিয়ের পিঁড়িতে কণ্ঠশিল্পী পূজা I ছবি : সংগৃহীত
ফের বিয়ের পিঁড়িতে কণ্ঠশিল্পী পূজা I ছবি : সংগৃহীত

এক বছরের পরিচয় ও বন্ধুত্বের পর নতুন করে জীবন শুরু করলেন সময়ের আলোচিত কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। গত সোমবার (২৪ নভেম্বর) পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই গায়িকা।

পূজার বরের নাম শুভংকর সেন। তিনি পেশায় একজন মডেল এবং চাকরিজীবী। জীবনের এই নতুন অধ্যায় শুরুর সংবাদ নিশ্চিত করে পূজা সবার কাছে আশীর্বাদ চেয়েছেন।

এর আগে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেছিলেন পূজা। একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে তাদের পরিচয় হয়েছিল। চার বছর সংসার করার পর ২০২১ সালের ডিসেম্বরে তাদের বিচ্ছেদ ঘটে। পেছনের সব তিক্ততা ভুলে আবারও সংসার জীবনে প্রবেশ করলেন এই তারকা।

উল্লেখ্য, এক যুগেরও বেশি সময় ধরে বাংলা গানের জগতে বিচরণ করছেন পূজা। ‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘চুপিচুপি’, ‘একটাই তুমি’, ‘কেন বারে বারে’-র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ ইতোমধ্যে কোটির ঘর ছাড়িয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X