বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এ শ্রেষ্ঠ ব্যান্ড ‘চিরকুট’

চিরকুট ব্যান্ড সদস্যরা। ছবি : সংগৃহীত
চিরকুট ব্যান্ড সদস্যরা। ছবি : সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড-এ শ্রেষ্ঠ ব্যান্ড হিসেবে পুরস্কৃত হয়েছে ব্যান্ড চিরকুট। বছরব্যাপী দেশে-বিদেশে বাংলাদেশি ব্যান্ড হিসেবে প্রশংসনীয় ভূমিকা রাখার পাশাপাশি ‘মাটিগীতি’ শিরোনামের অডিও-ভিডিও অ্যালবামের ‘খালাস’-গানটির জন্য পুরস্কৃত হয় তারা।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ পুরস্কার গ্রহণ করেন চিরকুট ব্যান্ডের সদস্যরা। তাদের হাতে পুরস্কার তুলে দেন ব্যান্ড তারকা মানাম আহমেদ।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় চিরকুট ব্যান্ডের ভোকাল সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি বলেন, ‘আমরা তৃতীয়বারের মতো এই বিশেষ পুরস্কারটি পেলাম। অনুভূতি শিরদাঁড়া দিয়ে ঠান্ডা নদী বয়ে যাওয়ার মতো। অনেক কষ্টের পর সূর্য দেখার মতো। লক্ষ-কোটি মানুষের ভালোবাসার মতো’।

তিনি আরও বলেন, ‘কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার কাছে। চ্যানেল আইয়ের কাছে বিশেষ কৃতজ্ঞতা আমাদের আবারও সম্মানজনক স্বীকৃতির যোগ্য মনে করায়। ব্যান্ড লেজেন্ড মানাম আহমেদ ভাইকে ধন্যবাদ আমাদের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ায়’।

ব্যান্ড মিউজিকের অন্যতম পথিকৃৎ, কিংবদন্তি আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে এই প্রাপ্তি ভক্তদের উৎসর্গ করেছে চিরকুট। অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী- একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সংগীতজ্ঞ সুজেয় শ্যাম। এবারের আয়োজনে ‘আজীবন সম্মাননা’সহ মোট ২২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

‘সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন’-এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নিতে ২০০৪ সালে শুরু ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। এ বছর এর ১৮তম আয়োজন অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে কোরিওগ্রাফি ড্যান্স পারফর্মেন্সের সাথে নিজেদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে ব্যান্ড চিরকুট।

চিরকুট ব্যান্ডের বর্তমান লাইন আপে আছেন, শারমিন সুলতানা সুমি-কথা, সুর, কণ্ঠ। পাভেল আরিন-ড্রামস, দিব্য নাসের-লিড গিটার, আরাফ-বেইজ গিটার, জাহিদ নিরব-কি-বোর্ড, হারমোনিয়াম, ভোকাল, রায়হান ইসলাম শুভ্র-গিটার, ম্যান্ডোলিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১০

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১১

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১২

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৩

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৪

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৫

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৬

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৭

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৮

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১৯

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

২০
X