তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৫০ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০১:৩৩ পিএম
প্রিন্ট সংস্করণ

ব্যস্ত চিরকুট

ব্যান্ড চিরকুট। ছবি : ব্যান্ডের সৌজন্যে
ব্যান্ড চিরকুট। ছবি : ব্যান্ডের সৌজন্যে

দেশের গ্লোবাল ব্যান্ড চিরকুট। দেশ ও দেশের বাইরে রয়েছে তাদের অসংখ্য ভক্ত-শ্রোতা। তাদের জন্য প্রতিনিয়ত নতুন গান ও কনসার্ট করে থাকে সুমি-পাভেলরা। ঈদের পর থেকেই কনসার্ট নিয়ে ব্যস্ত ব্যান্ডটি। এবার নিজেদের চতুর্থ অ্যালবাম নিয়েও কাজ করছে রাত-দিন।

নতুন এই অ্যালবামে মোট ১০টি গান থাকবে। পাঁচটি গানের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেন চিরকুটের দলনেতা ও ভোকাল শারমিন সুলতানা সুমি। তিনি বলেন, ‘চিরকুট আমাদের কাছে শুধু একটি ব্যান্ড নয়। একটি পরিবার। আমরা রাত-দিন এক হয়ে কাজ করি। আমাদের চতুর্থ অ্যালবামের পাঁচটি গান শেষের পথে। আমাদের এই পরিশ্রম শুধুই ভক্তদের জন্য। তারাই আমাদের কাছে সব। আমরা চাই চিরকুটের এই দিন-রাত পরিশ্রমে আপনাদের ভালোবাসা উসুল হোক। সেই চাওয়া থেকেই গানগুলো তৈরি করছি। আশা করছি প্রতিটি গানই আপনাদের হৃদয় জুড়িয়ে দেবে।’

ব্যান্ডটি ২০২৩ সালেই নিজেদের চতুর্থ অ্যালবামের ঘোষণা দেয়।

নতুন অ্যালবামটি এ বছরের শেষ নাগাদ প্রকাশ করার পরিকল্পনা করছে চিরকুট। গান থাকবে কমপক্ষে ১০টি। তবে অ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে ২০১০ সালে নিজেদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ নিয়ে আত্মপ্রকাশ করে তারা। তাদের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশিত হয় ২০১৩ সালে। সর্বশেষ ২০১৭ সালে প্রকাশ পায় তাদের তৃতীয় অ্যালবাম ‘উধাও’। বর্তমানে কনসার্ট নিয়েও ব্যস্ত তারা।

এদিকে এপ্রিলের ২৫ তারিখ নেদারল্যান্ডস অ্যাম্বাসি ঢাকাতে তাদের কনসার্ট রয়েছে এবং

আগামী ২ মে ফরিদপুরে কনসার্ট করবে চিরকুট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

আখাউড়ায় সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১০

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১১

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১২

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৩

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৪

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৬

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৭

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৮

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৯

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

২০
X