বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ছোটবেলায় অনেক পাজি ছিলেন, কেয়া পায়েলকে নিয়ে ভক্তের মন্তব্য

কেয়া পায়েলI ছবি : সংগৃহীত
কেয়া পায়েলI ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল হয়তো ভেবেছিলেন ১০ বছর আগের ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে নস্টালজিক স্মৃতি ভাগ করে নেবেন। কিন্তু সেই ছবিগুলো যে নেটিজেনদের হাসির খোরাক জোগাবে, তা হয়তো তিনি ভাবেননি। রোববার ফেসবুকে ‘১০ বছর আগের আমি, ২০১৬’ ক্যাপশনে একগুচ্ছ ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। আর সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা মেতেছেন চরম হাস্যরস ও খুনসুটিতে।

কিশোরী বয়সের কেয়া পায়েলের অঙ্গভঙ্গি ও পোজ দেখে ভক্তরা মজার সব মন্তব্য করছেন। এক ভক্ত তো কেয়াকে চিনতেই ভুল করে বসেন! তিনি মজার ছলে লিখেছেন, ‘আমি প্রথমে দেখে মনে করেছি আমাদের বাজারের বিলকিস পাগল! পরে ভালো করে দেখে বুঝলাম যে এতো আমাদের কেয়া আপু।’ আরেকজন তার কিশোরীসুলভ চঞ্চলতা লক্ষ্য করে মন্তব্য করেছেন, ‘ছোটবেলায় ডং বেশি করতো।’ সেই সুর মিলিয়ে অন্য একজন লিখেছেন, ‘তখন তো দেখি একটু ঢংয়েই ছিল।’

ছবিগুলোতে কেয়ার দুষ্টুমিমাখা চাহনি দেখে এক অনুরাগী লিখেছেন, ‘ছোটবেলায় অনেক পাজি ছিলেন বোঝা যাচ্ছে।’ তবে শুধু খুনসুটিই নয়, সময়ের বিবর্তনে কেয়ার আমূল পরিবর্তন নিয়েও কথা বলেছেন অনেকে। আজকের গ্ল্যামারাস কেয়ার সঙ্গে ১০ বছর আগের কেয়ার তুলনা করে একজন লিখেছেন, ‘গ্রামের চাচাতো বোন থেকে আজ শহরের কাজিন।’ আবার কারো চোখে তিনি সেই বয়সেও ছিলেন অনন্য, তাই লিখেছেন, ‘অনেক স্মার্ট ছিল।’ সব মিলিয়ে কেয়া পায়েলের এই পুরোনো অ্যালবাম ভক্তদের যেমন নস্টালজিক করেছে, তেমনি কমেন্ট বক্সে জন্ম দিয়েছে হাসির ফোয়ারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X