বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১২:৫৮ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বিয়ে করলেন কণ্ঠশিল্পী নোবেল

নোবেলের ও আরিশা ।  ছবি : সংগৃহীত
নোবেলের ও আরিশা । ছবি : সংগৃহীত

আবারও বিয়ে করলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে ফারজান আরিশা নামে এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে দাবি করেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ছবি। এর আগে রোববার রাতে আরিশার সঙ্গে কিছু ছবি প্রকাশ করেন নোবেল। যেখানে তাদের বেশ ঘনিষ্ঠ দেখা গেছে।

জানা গেছে, আরিশা খুলনার মেয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলরে সঙ্গে পরিচয় হয় তার। এরপর নড়াইলে দুজনে দেখাও করেছেন অনেকবার। সেখান থেকেই সম্পর্কের সুচনা।

আরও জানা যায়, এর আগে একটি বিয়ে হয়েছে আরিশার। তার সেই স্বামী একজন ফুড ব্লগার। গত বছরই বিয়ে হয়েছিল তাদের। নোবেলের সঙ্গে আরিশার বেশ কিছু ছবি প্রকাশ্যে আসার পর আরিশার প্রথম সংসার নিয়েও চলছে আলোচনা। সেই সংসারে তার বিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে এখনও অনিশ্চিত।

বিয়ের বিষয়ে নোবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের। তবে কয়েক বছর পরই নোবেলকে ডিভোর্স দেন সালসাবিল। তখন গায়কের স্ত্রী অভিযোগ করেছিলেন, নোবেল মানসিকভাবে অসুস্থ, মাদকাসক্ত। তাকে নানাভাবে নির্যাতন করেন এই কণ্ঠশিল্পী। তাই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন সালসাবিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১০

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১১

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১২

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৩

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৫

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৬

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৭

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৮

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৯

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

২০
X