সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় আসবেন শর্মিলা ঠাকুর

অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ছবি : সংগৃহীত
অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ছবি : সংগৃহীত

ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর। আসন্ন ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে বাংলাদেশের রাজধানীতে আসবেন তিনি।

২০২৪ সালের ২০ জানুয়ারি থেকে শুরু হবে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। সংবাদমাধ্যমকে উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগের জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন শর্মিলা। তার সঙ্গে বিচারক থাকবেন আরও চারজন। তারা হলেন—রাশিয়ান প্রযোজক আনা সালাসিনা, চায়নিজ চলচ্চিত্র বিশেষজ্ঞ ও প্রযোজক শি চুয়ান, বাংলাদেশি নির্মাতা সামিয়া জামান এবং থাইল্যান্ডের নির্মাতা ও প্রযোজক টম ওয়ালার।

ঢাকা উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে জায়গা পাওয়া সিনেমাগুলো থেকে সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, চিত্রনাট্যকার ও চিত্র গ্রাহক নির্বাচন করবেন বিচারকরা।

চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল সংবাদমাধ্যমকে বলেন, ‘২০ থেকে ২৮ জানুয়ারি উৎসব চলাকালে ঢাকায় আসবেন শর্মিলা ঠাকুর। উৎসবে উপস্থিত থাকবেন তিনি। এশিয়ান কম্পিটিশন বিভাগে জমা পড়া সিনেমাগুলো দেখে বিচারক হিসেবে তার রায় জানাবেন।’

এ ছাড়াও এবারের উৎসবে চলচ্চিত্র নির্মাণের মাস্টারক্লাস নিতে আসবেন ইরানের পরিচালক মাজিদ মাজিদিও। আরও দুটি মাস্টারক্লাস নেবেন পশ্চিমবঙ্গের নির্মাতা, অভিনেতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত ও চীনের চলচ্চিত্র বিশেষজ্ঞ শি চুয়ান। উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৯৯২ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। ২২তম আসরে থাকছে ৭৫টি দেশের ২৫০টির বেশি সিনেমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১০

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১১

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১২

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৪

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৫

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৬

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৭

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৮

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৯

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

২০
X