বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গৌরবের নতুন গান ‘প্রেমের মানুষ’

কণ্ঠশিল্পী লাবিক কামাল গৌরব। ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী লাবিক কামাল গৌরব। ছবি : সংগৃহীত

বাউল কিংবা লোকধারার গানের শিল্পী হিসেবে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন লাবিক কামাল গৌরব। দীর্ঘ দুই দশকের গানের ক্যারিয়ারে এবার বাঁক বদল করতে চলেছেন তিনি। হাজির হতে যাচ্ছেন নতুন ঘরানার গানে। আসছে ঈদে প্রকাশিত হতে যাচ্ছে তার নতুন গান ‘প্রেমের মানুষ’।

নিজের কথা, সুর ও কম্পোজিশনে গানটিতে তার সঙ্গে বাজিয়েছেন ও কণ্ঠ মিলিয়েছেন ১০জন শিল্পী ও মিউজিশিয়ান।

গানের বিষয়ে গৌরব বলেন, ‘যোগ রাগের ওপর একটা ফাঙ্ক রক গানের অ্যারেঞ্জ করেছি। ট্র্যাডিশ্যানাল হাতে বাজানো অ্যাকুস্টিক যন্ত্র বাজিয়ে গানটা তৈরি করেছি। যারা বাজিয়েছেন তারা কোক স্টুডিওর মতো প্লাটফর্মেও নিয়মিত কাজ করছেন। সাধারণত একসঙ্গে এতজন মিউজিশিয়ান নিয়ে সলো গান আমাদের দেশে খুব কম হয়। আমরা সবাই মিলে আনন্দ নিয়ে কাজটি করার চেষ্টা করেছি।’

২০০০ সালে তিনি গড়েন নিজের ব্যান্ড ‘আজব’। প্রায় এক দশকের ব্যান্ড ক্যারিয়ারের পর ২০১১ সালে যুক্তরাজ্য থেকে সংগীত এবং শব্দ প্রকৌশলের ওপর পড়াশোনা করে সংগীত পরিচালনা ও সলো ক্যারিয়ারে মনোনিবেশ করেন তিনি। দীর্ঘ পথচলায় প্রকাশিত হয় তার তিনটি অ্যালবাম। ১৫ বছর ধরেই পারফর্ম করেছেন দেশিয় ও আন্তর্জাতিক সংগীতমঞ্চে। সংগীত পরিচালনা করছেন চলচ্চিত্রেও।

এবার নতুন ঘরানায় নিজেকে হাজির করতে শিগগিরই প্রকাশ করতে চলেছেন অ্যালবাম। গৌরব বলেন, ‘গানের ঝুড়িতে অনেকগুলো গান জমে আছে। শ্রোতারা যেভাবে গৌরবকে শোনেননি এবার তা-ই শোনাবো। আমি শহরে বেড়ে ওঠা মানুষ। ফোক গানে আমাকে শ্রোতারা যেমন গ্রহণ করেছেন আমার বিশ্বাস নতুন রূপেও তারা আমাকে গ্রহণ করবেন।’

‘প্রেমের মানুষ’-গানে গৌরবের সঙ্গে বাজিয়েছেন- আহনাফ খান অনিক, ফারশিদ আলম, শারফুদ্দিন রাব্বি, রাহিন হায়দার, স্বায়ন্তন মাসাং, কণ্ঠে যুক্ত হয়েছেন সারোয়ার সোহেল। আরও ছিলেন জান্নাতুল ফিরদৌস আকবর, মেহবুবা মিনহাজ বিপা, নিগার সুলতানা মিমি।

স্টুডিও এলকেজির প্রযোজনায় গানটি ঈদুল আজহার প্রথম দিন প্রকাশিত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে।

প্রেমের মানুষ গানের প্রোমো লিংক : https://www.facebook.com/studioLKG/videos/162090343533460/

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X