বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পপ তারকা ম্যাডোনা গুরুতর অসুস্থ

পপ তারকা ম্যাডোনা। ছবি : সংগৃহীত
পপ তারকা ম্যাডোনা। ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা গুরুতর অসুস্থ। তিনি জীবাণু সংক্রমণে ভুগছেন বলে জানা গেছে। ২৪ জুন হঠাৎ করেই সংজ্ঞা হারান এই পপ কুইন। অচেতন অবস্থায় তাকে ভর্তি করা হয় নিউইয়র্ক সিটি হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতেও স্থানান্তর করতে হয় তাকে।

ম্যাডোনার ম্যানেজার গাই ওজারি সামাজিক যোগাযোগমাধ্যমে পপ তারকার স্বাস্থ্যের খবর জানিয়েছেন। তিনি জানান, অসুস্থতার জন্য নিজের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছেন ম্যাডোনা।

ম্যানেজার আরও জানান, আইসিইউতে চিকিৎসার পর বর্তমানে স্থিতিশীল আছেন গায়িকা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। সম্পূর্ণ সুস্থ হতে এখনো বেশ সময় লাগবে। অসুস্থতার কারণে আগামীর ট্যুরও বাতিল হয়েছে তার। গায়িকা সুস্থ হয়ে উঠলেই ট্যুরের নতুন তারিখ ও টিকিটসংক্রান্ত তথ্য জানানোর আশ্বাস দিয়েছেন তার ম্যানেজার।

আগামী জুলাই থেকে ম্যাডোনার ‘ওয়ার্ল্ড ট্যুর’-এ যাওয়ার কথা। আমেরিকা, ব্রিটেনের বেশ কিছু শহর হয়ে আমস্টারডামে শেষ হবে তার ‘সেলিব্রেশন ট্যুর’। এই ভ্রমণের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় পোস্ট করেছিলেন কিছু ছবি। কিন্তু সুস্থ না হওয়া পর্যন্ত মঞ্চে ফেরা হবে না তার। আপাতত হাসপাতালই ম্যাডোনার ঠিকানা। চিকিৎসক ছাড়াও পপ তারকার দেখাশোনার জন্য রয়েছেন তার ম্যানেজার। এ ছাড়াও আছেন তার মেয়ে লর্ডস লিওন।

সূত্র: পেজ সিক্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X