বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

২০ মিনিটে তৈরি করে দেওয়া হয় ভোটের গান

কুষ্টিয়ার একটি স্টুডিওতে তৈরি হচ্ছে ভোটের গান। ছবি : সংগৃহীত
কুষ্টিয়ার একটি স্টুডিওতে তৈরি হচ্ছে ভোটের গান। ছবি : সংগৃহীত

ভোটের গান তৈরি করে দিচ্ছে ঢাকার কল্যাণপুরের একটি মিডিয়া। একই সেবা দিচ্ছে কুষ্টিয়ার কল্যাণপুরের একটি স্টুডিও। গান তৈরির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে ফেসবুকেও। বলা হচ্ছে, প্রার্থী ও প্রতীকের নাম দিলে সর্বোচ্চ ২০ মিনিটের মধ্যেই ভোটের গান তৈরি করে দেওয়া হবে।

আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই ভোটের প্রচারে নেমেছেন প্রার্থীরা। শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামেও বাজছে ভোটের গান। নির্বাচনী ক্যাম্প ছাড়াও ওসব গান ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। যুগ যুগ ধরেই নির্বাচনী প্রচারে বাহারি কথার প্যারোডি গানের চল দেখা গেছে। ঢাকার মগবাজার ও বিজয়নগরে বেশ কিছু স্টুডিওতে রেকর্ড হয় বেশির ভাগ ভোটের গান। ঢাকার বাইরের প্রার্থীরাও এসব এলাকায় এসে গান তৈরি করে নিয়ে যান।

তবে এবার এসব এলাকার বাইরে এমনকি মফস্বলেও ভোটের গান রেকর্ডের ধুম পড়েছে। ওসব গানে পরিচিত শিল্পীরা কণ্ঠ দেন খুবই কম। সাধারণত মৌসুমি শিল্পীরাই গানের সুর নকল করে ওসব গানে কণ্ঠ দেন।

কুষ্টিয়ার একটি স্টুডিওর স্বত্বাধিকারী আসমান আলী। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই গান তৈরি করতে পারেন তারা। তিনি বলেন, ‘যে কোনো ট্র্যাকের ওপরে গান লিখতে লাগবে ১৫ মিনিট, গাইতে ১০ মিনিট। ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে ভোটের গান করছি আমরা।’

এবার ভোটের গানের বাজারে মমতাজ, সুবীর নন্দী, আইয়ুব বাচ্চু, বেবী নাজনীনের মতো জনপ্রিয় শিল্পীদের গাওয়া গানের চাহিদা রয়েছে। এবারও ‘খাইরুন লো’, ‘আম্মাজান’, ‘মরার কোকিলে’সহ বেশ কিছু জনপ্রিয় গানের সুর ব্যবহৃত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X