বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইরানের ফজর উৎসবে জয়ার ‘ফেরেশতে’

চলচ্চিত্র উৎসবে জয়া আহসান। ছবি : সংগৃহীত
চলচ্চিত্র উৎসবে জয়া আহসান। ছবি : সংগৃহীত

অভিনেত্রী জয়া আহসান অভিনীত ইরানি চলচ্চিত্র ‘ফেরেশতে’। সিনেমাটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। এবার ইরানের তেহরানে অনুষ্ঠিতব্য ৪২তম আন্তর্জাতিক ফজর থিয়েটার ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ছবিটি। উৎসবের মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছে ফেরেশতে।

সি মোর্গ ব্লুরিন পুরস্কারের প্রত্যাশায় ইরানের বিখ্যাত চলচ্চিত্রকারদের সঙ্গে লড়াই করতে হবে ফেরেশতে সিনেমার। তেহরানে মঙ্গলবার (৯ জানুয়ারি) অনানুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা।

ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ফেরেশতে চলচ্চিত্রে জয়া ছাড়াও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী প্রমুখ। ছবিটির গল্প রচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ- এর পরিচালক মুর্তজা অতাশ জমজম।

ছবিটির বিষয়ে জয়া আহসান বলেন, ‘এই সিনেমায় কাজ করাটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। সিনেমাটির পুরো টিম তাদের নিজ দেশের ভাষায় কথা বলেন। কিন্তু, চলচ্চিত্রের তো আর ভাষা নেই। সেজন্য আমরা দারুণভাবে সংযোগ করতে পেরেছি। এটি মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে। বিশ্বের সিনেমাপ্রেমী মানুষদের মুগ্ধ করবে ফেরেশতে।

আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফজর চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X