বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোটে হেরেও প্রধানমন্ত্রীকে গান শোনালেন মমতাজ

কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ছবি : সংগৃহীত

অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে ভোটের লড়াই চালিয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তবে বিজয়ের হাসি হাসতে পারেননি এই গায়িকা। তাকে পরাজিত করে ট্রাক প্রতীক নিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু।

সংসদ সদস্য থাকাকালীন জাতীয় সংসদ অধিবেশনে বিভিন্ন সময় গান করে প্রসংশিত হয়েছেন মমতাজ। এবার প্রশংসিত হলেন জনসভায় গান গেয়ে। জনসভার লোকজন তো বটেই, তার গান শুনে হাততালি ও সমর্থনের মাধ্যমে ভালোবাসা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় গান পরিবেশন করেন সাবেক সংসদ সদস্য মমতাজ। তার পরিবেশনায় মুগ্ধ হন জনসভায় উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গানের শুরুতে মমতাজ প্রধানমন্ত্রীর বক্তব্য কোট করে বলেন, আমাদের নেত্রী বলেছেন, এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকা বঙ্গবন্ধুর ছয় দফার নৌকা। এই নৌকা শেখ হাসিনার উন্নয়নের নৌকা। এরপরেই গান শুরু করেন কণ্ঠশিল্পী মমতাজ। গানের শুরুর লাইনে ছিল- ‘ছিল নৌকা, আছে নৌকা, থাকবে নৌকা ইতিহাসে… বাংলাদেশের…’—এই কথাগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১০

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১১

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১২

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৩

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৪

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৫

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৬

ইসলামে পিতার সম্মান

১৭

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৮

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

১৯

বাবা নেই তবু, প্রতিদিনই আছেন

২০
X