বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জেফারের নতুন গান ‘আড়ালে হারালে’

‘আড়ালে হারালে’ গানে সানজয়, জেফার ও মুজা। ছবি : সংগৃহীত
‘আড়ালে হারালে’ গানে সানজয়, জেফার ও মুজা। ছবি : সংগৃহীত

এবার বলিউডের সংগীত প্রযোজক ডিজে সানজয়ের প্রযোজনায় গাইলেন জেফার। এতে তার সঙ্গী হয়েছেন মুজা।

জেফারের ‘ঝুমকা’ গানটি বেশ শ্রোতাপ্রিয় হয়েছিল। এরপর সংগীতপ্রেমীরা তার পরের গান মুক্তির অপেক্ষায় ছিলেন। অবশেষে ডিজে সানজয়ের প্রযোজনায় জেফারের নতুন গান প্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে ‘আড়ালে হারালে’ শিরোনামে প্রকাশ পেয়েছে জেফার, মুজা ও সানজয়ের গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি পুরো গানটি তৈরি করেছেন তারা তিনজনই।

এ গানের মধ্যে দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে প্রযোজনায় এসেছেন বলিউডের প্রযোজক ডিজে সানজয়। তিনি অবশ্য বাংলাদেশের সন্তান। বলিউড ও আরবান পাঞ্জাবি মিউজিক ঘরানায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন সানজায়। সুনাম কুড়িয়েছেন যুক্তরাষ্ট্রেও। এরই মধ্যে তার প্রযোজনায় গান গেয়েছেন আরজিৎ সিং, গুরু রান্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধি, বেনি দয়াল, আমেরিকান আইডলের শিল্পী এলিয়ট ইয়ামিন, ট্রেভর হোমস, অ্যাশ কিংসহ অনেকে।

জেফার ও মুজার সঙ্গে করা নতুন গানের বিষয়ে সানজয় বলেন, ‘এটি বাংলাদেশে আমার প্রথম কাজ। ইতোমধ্যে ইন্ডাস্ট্রির ভেতরের অনেকেই আমাকে শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করছেন।

গানটি প্রকাশ হওয়ায় দারুণ উচ্ছ্বসিত জেফার। তিনি বলেন, ‘ঝুমকা গানের সাফল্যের পর এ গানটিও শ্রোতারা গ্রহণ করবেন বলে বিশ্বাস করছি। এটি আমাদের তিন বন্ধুর সমন্বিত কাজ। গত বছর ডিসেম্বরে লস অ্যাঞ্জেলেসে গানটির কাজ শেষ করি। এর আগে মুজার সঙ্গে আমার গান বেশ পছন্দ করেছেন। এবার যুক্ত হলো সানজয়।’

জেফারের ইউটিউব চ্যানেলে ও স্পটিফাইতে গানটি প্রকাশিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১০

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১১

নাহিদা আক্তারের রেকর্ড

১২

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৩

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৪

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৫

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৬

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৮

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৯

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

২০
X